News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের হেরোইন সহ এক নেশা কারবারি পুলিশের জালে
Image

ফের হেরোইন সহ এক নেশা কারবারি পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ মার্চ:  নেশা বিরোধী অভিযান চালিয়ে আবারো সাফল্য পেল দামছড়া থানার পুলিশ। ওসির চেয়ারে বসার দুই মাসের মাথায় একের পর এক নেশা বিরোধী অভিযান চালিয়ে সুনাম অর্জন করে চলেছেন উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার। গত ২১মার্চ বৃহস্পতিবার ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের রেশ কাটতে না কাটতে এবার লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার করেছেন ওসি।

জানা গেছে রবিবার দুপুর পৌনে দুইটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে ওসি দলবল নিয়ে দামছড়া জহর কলোনি এলাকার তিনসিয়াকাঙ্গি ত্রিপুরা(৪৩)র বাড়িতে হানা দেন। তখন তার বাড়ি থেকে পাঁচশো কৌটা হেরোইন উদ্ধার হয়। যার ওজন সাড়ে বারো গ্রাম। সাথে একশোটি সিরিঞ্জ সহ বাড়ি মালিক তথা হেরোইন বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একই এলাকার জয়জিৎ দাস(২৭) নামের অপর এক কুখ্যাত হেরোইন পাচারকারীকে আটক করেছে পুলিশ। এমর্মে ওসি সঞ্জয় মজুমদার জানিয়েছেন উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। পরে থানায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। সোমবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন ওসি।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top