News Flash

  • Home
  • দেশ
  • খড়গপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের দাবি হিরণের
Image

খড়গপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের দাবি হিরণের

খড়গপুর, ২৪ মার্চ (হি. স.): ভোটের আগে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল খড়গপুরে। শনিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকার ধানখেত থেকে উদ্ধার করা হয় বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

মৃতের নাম শান্তনু ঘোড়াই,বয়স বত্রিশ। খড়গপুর থানার অন্তর্গত পপোরারা গ্রাম পঞ্চায়েতের বাড়বাসি এলাকার বাসিন্দা তিনি। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের পিংলা বিধানসভা ৬/২ পপোরারা অঞ্চলের ৮০নাম্বার বুথের কার্যকর্তা ছিলেন শান্তনু ঘোড়াই। পরিবারের অভিযোগ, বিজেপি করার অপরাধে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। তাঁকে খুন করেছে তৃনমূলের গুন্ডাবাহিনী বলে দাবি পরিবারের।

রবিবার সকালে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে তিনি অভিযোগ তোলেন পুলিশ নাকি এফআইআর নিতে অস্বীকার করে। এখানেই শেষ নয়, তিনি এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন। ঘটনাস্থল থেকে তিনি ফেসবুকে লাইভও করেন। তিনি সমাজ মাধ্যমে লেখেন, ” শাসকদল হয়তো ভুলে যায়; এ বাংলা কবিগুরুর বাংলা হলেও নেতাজীর ও বাংলা। সময় বদলাবে, বাংলাও বলদাবে, তৃণমূলী হার্মাদ রাও নিশ্চিহ্ন হবে।”

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top