News Flash

  • Home
  • দিনের খবর
  • মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রচারে এগিয়ে তৃণমূল
Image

মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রচারে এগিয়ে তৃণমূল

দক্ষিণ ২৪ পরগনা, ২৩ মার্চ (হি.স ): লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও এখনো পর্যন্ত মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং সিপিআইএমের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। তাই প্রচারের ময়দানে এগিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার।

ইতিমধ্যে এই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। গত দশই মার্চ ব্রিগেড ময়দান থেকে বাংলায় ৪২ টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূলের প্রার্থী নতুন মুখ বাপি হালদার। এদিন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরাকে সঙ্গে নিয়ে নারায়নপুর বাজারে কালী মন্দিরে পূজো দিয়ে কাকদ্বীপ বিধানসভায় ভোট প্রচার শুরু করলেন বাপি।

তৃণমূল প্রার্থী বাপি হালদারের ভোট প্রচার কে ঘিরে নারায়ণ পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা। প্রার্থীর সঙ্গে সবুজ আবির খেলায় মেতে উঠলো কর্মী সমর্থকরা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের জয় নিয়ে একশ শতাংশ আশাবাদী দলীয় কর্মী সমর্থকেরা। অন্যদিকে নিজের জয় নিও একশ শতাংশ আশাবাদী তৃণমূল প্রার্থী বাপি হালদার।

Releated Posts

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ আধিকারিক মিতুন কুমার দে-র বিরুদ্ধে এফআইআর, অভিযোগে নির্যাতনের কথা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রাক্তন প্রভাবশালী পুলিশ আধিকারিক মিতুন কুমার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top