News Flash

  • Home
  • খেলা
  • অরপ্রীত প্যাটেলের দুর্দান্ত শতকে স্ফুলিঙ্গকে হারিয়ে মোক্ষম জবাব শতদল সংঘের
Image

অরপ্রীত প্যাটেলের দুর্দান্ত শতকে স্ফুলিঙ্গকে হারিয়ে মোক্ষম জবাব শতদল সংঘের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অরপ্রীত প্যাটেলের নির্ভরযোগ্য শতক। এই শতকে ভর করে সুপার সিভিশন ক্রিকেটে স্ফুলিঙ্গ ক্লাবকে হারিয়ে দিলো শতদল সংঘ। টি আই টি মাঠে শনিবার রোমাঞ্চকর এই ম্যাচে শতদল সংঘ ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো স্ফুলিঙ্গ ক্লাবকে। টস জিতে স্ফুলিঙ্গ ক্লাব প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯১ রান। ব্যাটে দলের হয়ে সবন ৩৩, অর্ক প্রভ সিনহা ২৭, দুর্লভ রায় ২৫, জয় কিষান সাহা ৩৭, অজয় সরকার ২২ রান করে। অতিরিক্ত ভরসা যোগায় ২৩ রানের। বলে শতদল সংঘের হয়ে ভিকি সাহা ৪টি, ২ টি করে উইকেট নেয় দীপ্তনু চক্রবর্তী ও আনন্দ ভৌমিকরা। পাল্টা খেলতে নেমে শতদল সংঘের শুরুটা যদিও ভালো হয়নি। দুইজন ওপেনার ই দ্রুত ফিরে যায়।এই অবস্থায় দলের হাল ধরেন অরপ্রীত প্যাটেল। তাকে সঙ্গ দেয় শ্যাম শাকিল গন ও আনন্দ ভৌমিকরা। অরপ্রীত দুরন্ত মেজাজে  নিজের শতরান পূরণ করেন। ১০২বল খেলে ১০১ রান করেন অর প্রীত। এছাড়া আনন্দ ভৌমিক ২৪ এবং শ্যাম শাকিল গন ৪৩ রানে নট আউট থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হন ৪৩. ২ ওভারে। সুবাদে ছয় উইকেট অক্ষত রেখে জয় হাসিল করে নিলো শতদল সংঘ।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top