ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অরপ্রীত প্যাটেলের নির্ভরযোগ্য শতক। এই শতকে ভর করে সুপার সিভিশন ক্রিকেটে স্ফুলিঙ্গ ক্লাবকে হারিয়ে দিলো শতদল সংঘ। টি আই টি মাঠে শনিবার রোমাঞ্চকর এই ম্যাচে শতদল সংঘ ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো স্ফুলিঙ্গ ক্লাবকে। টস জিতে স্ফুলিঙ্গ ক্লাব প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯১ রান। ব্যাটে দলের হয়ে সবন ৩৩, অর্ক প্রভ সিনহা ২৭, দুর্লভ রায় ২৫, জয় কিষান সাহা ৩৭, অজয় সরকার ২২ রান করে। অতিরিক্ত ভরসা যোগায় ২৩ রানের। বলে শতদল সংঘের হয়ে ভিকি সাহা ৪টি, ২ টি করে উইকেট নেয় দীপ্তনু চক্রবর্তী ও আনন্দ ভৌমিকরা। পাল্টা খেলতে নেমে শতদল সংঘের শুরুটা যদিও ভালো হয়নি। দুইজন ওপেনার ই দ্রুত ফিরে যায়।এই অবস্থায় দলের হাল ধরেন অরপ্রীত প্যাটেল। তাকে সঙ্গ দেয় শ্যাম শাকিল গন ও আনন্দ ভৌমিকরা। অরপ্রীত দুরন্ত মেজাজে নিজের শতরান পূরণ করেন। ১০২বল খেলে ১০১ রান করেন অর প্রীত। এছাড়া আনন্দ ভৌমিক ২৪ এবং শ্যাম শাকিল গন ৪৩ রানে নট আউট থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হন ৪৩. ২ ওভারে। সুবাদে ছয় উইকেট অক্ষত রেখে জয় হাসিল করে নিলো শতদল সংঘ।

অরপ্রীত প্যাটেলের দুর্দান্ত শতকে স্ফুলিঙ্গকে হারিয়ে মোক্ষম জবাব শতদল সংঘের
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















