News Flash

  • Home
  • খেলা
  • দীপ্তরাজের ৬ উইকেট, গন্ডাছড়ায়কে হারিয়ে সেমিফাইনালে ধর্মনগর
Image

দীপ্তরাজের ৬ উইকেট, গন্ডাছড়ায়কে হারিয়ে সেমিফাইনালে ধর্মনগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সেমিফাইনালে উঠলো ধর্মনগর মহকুমা। গ্রুপে ৪ ম্যাচ খেলে সবকটি ম্যাচে জয় পেয়ে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। শুক্রবার ধর্মনগর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ধর্মনগর ১০ উইকেটে পরাজিত করে দুর্বল গন্ডাছড়া মহকুমাকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে গন্ডাছড়া মহকুমা মাত্র ৪৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুরজিৎ দেবনাথ ৫৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করে। ধর্মনগরের বিহান দাস ৮ রানে এবং শৌভিক দাস ৯ রানে ৩ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ৫০ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ধর্মনগর মহকুমা। দলের পক্ষে অংশুমান সরকার ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে এবং জ্যাক মালাকার ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যায়। হাফলং মাঠে অপর ম্যাচে কৈলাসহর মহকুমা ৬ উইকেটে পরাজিত করে কমলপুর মহকুমাকে। কমলপুর মহকুমা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ রান করে। দলের পক্ষে শুভরঞ্জন গৌর ১১,কৃষান দাস ১০ এবং হৃদয় দাস ১০ রান করে। কৈলাসহরের দীপ্তরাজ সিনহা ২৪ রামনে ৬ উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে কৈলাসহর ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দীপ্তরাজ সিনহা ১৮ রান এবং রাজ দাস ১১ রান করে। ‘‌সি’ গ্রুপে ১৬ পয়েন্ট নিয়ে ধর্মনগর চ্যাম্পিয়ন এবং ৮ পয়েন্ট নিয়ে কৈলাসহর মহকুমা দ্বিতীয় স্থান দখল করে।‌ ‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top