News Flash

Image

প্রধানমন্ত্রী ভুটান পৌঁছেছেন

নয়াদিল্লি, ২২ মার্চ, ২০২৪ (পি আই বি) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ ও ২৩ মার্চ ভুটান সফর করতে শুক্রবার পারোতে এসে পৌঁছেছেন। ভারত এবং ভুটানের মধ্যে নিয়মিত উচ্চ-পর্যায়ে বিনিময়ের যে ঐতিহ্য রয়েছে তারই ধারা রক্ষার্থে এই সফর করা হচ্ছে এবং ‘প্রতিবেশী প্রথম নীতি’তে সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রীকে পারো বিমান বন্দরে ভুটানের প্রধানমন্ত্রী মান্যবর শেরিং তোবগে উষ্ণতার সঙ্গে সাদরে গ্রহণ করেন এবং সেই সঙ্গে ছিল চিরাচরিত আনুষ্ঠানিক স্বগতম জানানোর উপস্থাপনা।

প্রধানমন্ত্রী তাঁর ভুটান সফর কালে ভুটানের রাজা মহা মান্যবর জিগমে খেসার ওয়াংচুক এবং ভুটানের চতুর্থ রাজা মহা মান্যবর জিগমে সিংগে ওয়াংচুকের সংঙ্গে একযোগে দর্শক শ্রোতাদের সঙ্গে মিলিত হবেন । এবং এ ছাড়াও তিনি ভুটানের প্রধানমন্ত্রী মান্যবর শেরিং তোবগের সঙ্গে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী থিম্পুতে ভারত সরকারের সহায়তায় নির্মিত অত্যাধুনিক ব্যবস্থা সম্বলিত ‘জিয়ালশুয়েন জেতশুন পেমা মা ও শিশু হাসপাতাল’এর উদ্বোধন করবেন।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top