News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভুটান ও ভারতের সম্পর্ক যেমন প্রাচীন তেমনই নতুন : প্রধানমন্ত্রী মোদী
Image

ভুটান ও ভারতের সম্পর্ক যেমন প্রাচীন তেমনই নতুন : প্রধানমন্ত্রী মোদী

থিম্পু, ২২ মার্চ (হি.স.): ভুটান ও ভারতের সম্পর্ক যেমন প্রাচীন তেমনই নতুন। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভুটানের টেন্ড্রেলথাং ফেস্টিভ্যাল গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত ও ভুটানের মধ্যে সম্পর্ক যেমন প্রাচীন তেমনই নতুন এবং সমসাময়িক। আমি যখন ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখন আমার প্রথম বিদেশ সফর হিসেবে ভুটান সফর করাটাই স্বাভাবিক ছিল। ১০ বছর আগে ভুটান কর্তৃক প্রসারিত স্বাগত ও অভ্যর্থনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শুরুকে স্মরণীয় করে তুলেছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারত ও ভুটানের তরুণদের আকাঙ্খা ও লক্ষ্য একই রকম। ভারত ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে, যেখানে ভুটান ২০৩৪ সালের মধ্যে একটি উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। আপনাদের লক্ষ্য পূরণ করতে, বিবি অর্থাৎ ব্র্যান্ড ভুটান এবং ভুটান বিলিভ উভয়কেই সফল করতে ভারত আপনার সঙ্গে প্রতিটি পদক্ষেপে দাঁড়িয়ে আছে।” প্রধানমন্ত্রীর কথায়, “ভারত এবং ভুটান একটি যৌথ ঐতিহ্যের অংশ। ভগবান বুদ্ধের জন্মস্থান ভারত। এটি সেই স্থান যেখানে ভগবান বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। অন্যদিকে, ভুটান হল সেই জায়গা যা ভগবান বুদ্ধের শিক্ষা গ্রহণ ও সংরক্ষণ করেছে।”

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top