News Flash

  • Home
  • দেশ
  • ভারতে এখন কোনও গণতন্ত্র নেই, অ্যাকাউন্ট ফ্রিজ প্রসঙ্গে মন্তব্য রাহুলের
Image

ভারতে এখন কোনও গণতন্ত্র নেই, অ্যাকাউন্ট ফ্রিজ প্রসঙ্গে মন্তব্য রাহুলের

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): ভারতে এখন কোনও গণতন্ত্র নেই, কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ প্রসঙ্গে মন্তব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করেছেন, এই সাংবাদিক সম্মেলনে রাহুল বলেছেন, “আমাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। যাতে আমরা কোনও প্রচারকাজ করতে না পারি, আমরা আমাদের কর্মীদের সমর্থন করতে না পারি, আমরা আমাদের প্রার্থীদের সমর্থন করতে না পারি। নির্বাচনী প্রচারের দুই মাস আগে এমনটা করা হয়েছে।” রাহুল গান্ধী বলেছেন, “এটা কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা নয়, ভারতীয় গণতন্ত্রকে জব্দ করা হয়েছে। সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে আমরা কোনও ব্যবস্থা নিতে পারছি না – আমরা বিজ্ঞাপন বুক করতে পারি না, অথবা আমাদের নেতাদের কোথাও পাঠাতে পারি না। এটা গণতন্ত্রের ওপর হামলা।”

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়ে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, “এটি কংগ্রেস দলের বিরুদ্ধে একটি অপরাধমূলক পদক্ষেপ, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা করা একটি অপরাধমূলক পদক্ষেপ। ভারতে এখন কোনও গণতন্ত্র নেই। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এই ধারণাটি একটি মিথ্যা। সম্পূর্ণ মিথ্যা।” রাহুল বলেছেন, “২০ শতাংশ ভারত আমাদের ভোট দেয় এবং আমরা কোনও কিছুর জন্য ২ টাকা পর্যন্ত দিতে পারছি না।”

Releated Posts

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top