News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় দুইটি লোকসভা আসনে জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়াই বিজেপির একমাত্র লক্ষ্য : প্রদেশ বিজেপি সভাপতি
Image

ত্রিপুরায় দুইটি লোকসভা আসনে জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়াই বিজেপির একমাত্র লক্ষ্য : প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ২১ মার্চ : ত্রিপুরায় দুইটি লোকসভা আসনে জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়াই বিজেপির একমাত্র লক্ষ্য। আজ ৩নং-বামুটিয়া মণ্ডলের অন্তর্গত ৪৭ নং বুথে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে জনসম্পর্ক অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সমাজের গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রত্যেক জনগণের জন্য কিছু না কিছু কাজ করে যাবেন।

এদিকে আজ জনজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র তথা গোলাঘাটির কাঞ্চনমালা এলাকায় ১০, ১৫ এবং ১৭নং বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ ) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, মোদী মানেই জাতি জনজাতিদের উন্নয়ন এবং সুশাসনের গ্যারান্টি। তাই আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের ধারা অব্যাহত রেখে মোদীর হাতকে আরও শক্তিশালী করার বার্তা ছড়িয়ে দিতে জনসংযোগ অভিযানে সামিল হয়েছেন।

এদিন তিনি আরো বলেন, মোদীর প্রতি জনগণের অবাধ আস্থা এবং বিশ্বাস দেখে আমি নিশ্চিত যে এইবার হবে চারশো পার হবে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top