News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির উদ্যোগে দক্ষিন চড়কবাই গ্রামপঞ্চায়েত এলাকায় যোগদানসভা
Image

বিজেপির উদ্যোগে দক্ষিন চড়কবাই গ্রামপঞ্চায়েত এলাকায় যোগদানসভা

নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার, ১৮ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুলভোটে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।

সোমবার ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনেরেখে জোলাইবাড়ী মন্ডলের ৪  নং বুথে দক্ষিন চড়কবাই গ্রামপঞ্চায়েত এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয়।

আজকের এই যোগদান সভায় বিগতদিনে সি পি আই এম এর কৃষক শ্রমিক সংগঠনের সেক্রেটারির দায়িত্বে থাকা গোপাল দেবনাথের নেতৃত্বে ৭০ পরিবারের ২৮০ ভোটার বিজেপিতে যোগদান করেন।

দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরন করেনেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, মন্ডল সভাপতি অজয় রিয়াং সহ অন্যান্যরা।

যোগদানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিগত দিনে সিপিআইএম এর নেতৃত্বস্থানে থাকা গোপাল দেবনাথ জানান তিনি সিপিআইএম দলে থাকাকালিন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে তেমন কোনোউন্নয়ন হয়নিবললেই চলে। বিগত দিনে কোনো কিছু পেতেহলে আন্দোলন করতে হতো।

বর্তমান সময়ে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রে পরিবর্তনেরপর মন্ডল সভাপতি অজয় রিয়াং ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার হাতধরে সমগ্র জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রে ব্যাপক উন্নয়নহয়েছে। বর্তমানসময়ে কিছু পেতেহলে লোকজনদের আন্দোলন করতে হয়না।  এইসকল উন্নয়নমূখী কর্মসূচী দেখে সকলে সি পি আই এম ত্যাগকরে বিজেপিতে যোগদান করেন।

অপরদিকে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও মন্ডল সভাপতি অজয় রিয়াং রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top