News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি নেতার মৃত্যু ঘিরে ‘তৃণমূলের ষড়যন্ত্রের’ তত্ত্ব বিজেপি শিবিরের
Image

বিজেপি নেতার মৃত্যু ঘিরে ‘তৃণমূলের ষড়যন্ত্রের’ তত্ত্ব বিজেপি শিবিরের

বীরভূম, ১৮ মার্চ (হি.স.) : এক বিজেপি নেতার মৃত্যু ঘিরে সোমবার হইচই হয় বীরভূমে। রবিবার রাতেই মৃত্যু হয় বিজেপির তফসিলি জাতি-উপজাতি মোর্চার ৫ নম্বর মণ্ডল সভাপতি তন্ময় দাসের।

জানা যাচ্ছে, গতরাতে বীরভূমের নানুরে এক দলীয় বৈঠকে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। আর সোমবার শান্তিনিকেতন থানায় গিয়ে এ ব্যাপারে নিজেদের সন্দেহের কথা লিখিতভাবে জানিয়েছে বিজেপি। মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গেও কথা বলেছেন বিজেপির স্থানীয় নেতারা।

বিজেপির বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের বক্তব্য, ‘নির্দিষ্ট করে কোনও অভিযোগ আমরা করিনি। কিন্তু গতকাল বৈঠক চলাকালীন তৃণমূলের জনৈক দুই-তিনজন ব্যক্তি প্রচণ্ড হুমকি দিয়েছিল। সেই কারণে আমাদের ধারণা, তৃণমূলের প্রচ্ছন্ন হুমকি ও ষড়যন্ত্রের কারণেই এটি ঘটেছে।’

বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি আরও জানান, বিষয়টি নিয়ে মহকুমার পুলিশ আধিকারিকের সঙ্গেও তাঁদের কথা হয়েছে। তাঁর দাবি, কীভাবে মৃত্যু হল তফসিলি জাতি-উপজাতি মোর্চার মণ্ডল সভাপতির, সে বিষয়ে সঠিক তদন্ত করা হোক। মহকুমা পুলিশ আধিকারিকও তাঁদের এই বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top