News Flash

  • Home
  • দিনের খবর
  • গার্ডেনরিচের বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৮
Image

গার্ডেনরিচের বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৮

কলকাতা, ১৮ মার্চ, (হি.স.): গার্ডেনরিচের বহুতল-বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৮ জন। সকাল থেকে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে আরও চার জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন শামা বেগম (৪৪), হাসিনা খাতুন (৫৫), রিজওয়ান আলম (২২), আকবর আলি (৩৪), মহম্মদ ওয়াসিক, মহম্মদ ইমরান এবং রমজান আলি। তাঁদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। পরে রিজওয়ান, আকবর, ওয়াসিক, ইমরান এবং রমজানকে মৃত বলে ঘোষণা করে এসএসকেএম।

সূত্রের খবর, ধ্বংসস্তূপ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও এক জন আটকে আছেন। উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকাজে সারা দিন গড়িয়ে যায়।দুর্ঘটনার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ৷ সংশ্লিষ্ট এলাকায় যান কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধার কাজ শুরু করে ৷ জনবসতিপূর্ণ হওয়ার ফলে উদ্ধার কার্যে খানিকটা সমস্যায় পড়তে হয় বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top