News Flash

Image

তেজপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক তিন বন্দি

তেজপুর (অসম), ১৮ মাৰ্চ (হি.স.) : তেজপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিন বন্দি পালিয়েছে। তিন বন্দি যথাক্রমে ইন্দজিৎ মণ্ডল, জেহেরুল ইসলাম ও থুলেশ্বর তাঁতি পালিয়ে যাওয়ার পর তেজপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করেছেন।

জানা গেছে, তিন বন্দি কারাগারের প্রাচীর টপকে পালিয়েছে। শিশু অপহরণ ও শিশু ধর্ষণের অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।

এদিকে, এক সঙ্গে তিন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কালোঘাম ছুটছে কারাগার কর্তৃপক্ষ এবং জেলার সাধারণ পুলিশ প্রশাসনের। পলাতক বন্দিদের খুঁজে বের করতে তীব্র অভিযান চালিয়েছে পুলিশ। কারাগারের আশপাশ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বার্তা জারি করেছে পুলিশ। তাছাড়া কোনও সন্দেহজনক ব্যক্তিকে দেখলে তৎক্ষণাৎ পুলিশকে অবগত করতে বলা হয়েছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top