News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনে গোমতী জেলায় মোট ভোটার ৩,৪৪,৯১২ জন
Image

লোকসভা নির্বাচনে গোমতী জেলায় মোট ভোটার ৩,৪৪,৯১২ জন

আগরতলা, ১৮ মার্চ: ৪২-অমরপুর ও ৪৩-করবুক (এসটি) বিধানসভা কেন্দ্র ২-ত্রিপুরা পূর্ব সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের অন্তর্গত। এই বিধানসভা কেন্দ্রগুলিতে আগামী ২৬ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। গতকাল গোমতী জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক তড়িৎ কান্তি চাকমা এই সংবাদ জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক আরও জানান, গোমতী জেলায় মোট ভোটার ৩,৪৪,৯১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১,৭৩,০২৬ জন এবং মহিলা ভোটার ১,৭১,৮৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৩৯৯টি। 

এরমধ্যে ১৭টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া মহিলাদের দ্বারা পরিচালিত হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে জেলায় ২১টি নাকা পয়েন্ট থাকবে। এছাড়াও সাংবাদিক সম্মেলনে তিনি ভোটগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক।

Releated Posts

রাজ্যে আরও দুটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: রাজ্যে বর্তমানে ৪টি বাইপাস রাস্তা রয়েছে। এর সবগুলিই এনএইচআইডিসিএল-এর অধীনে রয়েছে। এই সড়কগুলি…

ByByReshmi Debnath Aug 31, 2026

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

আগরতলা, ৩১ আগস্ট: প্রাক্তন ডিজিপির অস্বাভাবিক মৃত্যু এবং তাঁর কথিত ‘সুইসাইড নোট’ গোপন করার অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি…

ByByReshmi Debnath Aug 31, 2026

সাইমা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, গন্ডাছড়ায় চাঞ্চল্য

গন্ডাছড়া, ৩১ আগস্ট: গন্ডাছড়া মহকুমার বঙ্করঘাট সংলগ্ন সাইমা নদী থেকে বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Aug 31, 2026

ধর্মনগর হাসপাতালে আইসিইউ চালুসহ ৬ দফা দাবিতে কংগ্রেসের গণ-ডেপুটেশন

ধর্মনগর, ৩১ আগস্ট: ধর্মনগর মহকুমা হাসপাতালে অবিলম্বে আইসিইউ ইউনিট চালু, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকসহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং স্বাস্থ্য পরিষেবার…

ByByReshmi Debnath Aug 31, 2026
Scroll to Top