News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচনায় ঊনকোটি জেলায় মোট ভোটার ১,৯৪,৩০৫ জন
Image

লোকসভা নির্বাচনায় ঊনকোটি জেলায় মোট ভোটার ১,৯৪,৩০৫ জন

আগরতলা, ১৮ মার্চ: ঊনকোটি জেলায় ৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। মোট ভোটার রয়েছেন ১,৯৪,৩০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৭,৩৯৩ জন ও মহিলা ভোটার ৯৬,৯১০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। সার্ভিস ভোটার রয়েছেন ৪১৭ জন। জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ২২৫টি। এরমধ্যে ৮টি ভোটগ্রহণ কেন্দ্র মহিলাদের দ্বারা পরিচালিত হবে।

 ঊনকোটি জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক দিলীপ কুমার চাকমা গতকাল এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ৪টি ভোটগ্রহণ কেন্দ্র হবে দিব্যাঙ্গজন পরিচালিত। জেলায় থাকবে মোট ১৩টি নাকা পয়েন্ট।

 সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গির, অতিরিক্ত জেলাশাসক প্রদীপ কুমার দে ও অরুণ সাহা প্রমুখ।

Releated Posts

কোনও অবস্থাতেই যেন দূরবর্তী অঞ্চলের সাহায্য প্রার্থীরা বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: মুখ্যমন্ত্রী সমীপেষুর ৭০তম পর্বে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ভার্চুয়ালি উত্তর ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 15, 2026

ত্রিপুরা পুলিশের বড় রদবদল, ৭ থানার ওসি-সহ ১২ আধিকারিকের বদলি

আগরতলা, ১৫ জুলাই: থানা স্তরে বড় ধরনের রদবদল করল ত্রিপুরা পুলিশ। আজ ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের এক নির্দেশিকায়…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

রোগী স্বার্থে জিবি হাসপাতালে একাধিক সিদ্ধান্ত, নিরাপত্তা ও পরিষেবায় বাড়ছে নজরদারি

আগরতলা, ১৫ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আগরতলার জিবি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করার একদিন…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

জনগণের স্বার্থ সম্বলিত একাধিক দাবিতে সিআইটিইউ বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৫ জুলাই: শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বুধবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও…

ByByReshmi Debnath Jul 15, 2026
Scroll to Top