News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহি:রাজ্যে পাড়ি দেওয়ার পথে তিন রোহিঙ্গা আটক
Image

বহি:রাজ্যে পাড়ি দেওয়ার পথে তিন রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ: রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। তাতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

নির্বাচন ঘোষণা হওয়ার পর পুলিশের কঠোর নজরদারিতে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে তিন রোহিঙ্গাকে। তারা দূরপাল্লার ট্রেনে করে বহির্রাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করেছিল রবিবার।

তিন রোহিঙ্গার গতিবিধি দেখে জি.আর.পি পুলিশের সন্দেহ হয়। তখনই তিনজনকে আটক করে পুলিশ জিজ্ঞেসাবাদ করার পর প্রাথমিকভাবে জানতে পারে দীর্ঘ আট বছর আগে তারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে পশ্চিমবঙ্গের প্রবেশ করে হায়দ্রাবাদ গিয়েছিল।

তারপর আজ তারা বাড়ি ফিরতে ট্রেনে করে রওয়ানার চেষ্টা করেছিল। তাদের নাম আব্দুল রসিক, মহম্মদ ইউসুফ এবং মহম্মদ হামিদ হোসেন।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top