News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, অসামাজিকদের সুরক্ষা দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
Image

কর্ণাটকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, অসামাজিকদের সুরক্ষা দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

কালাবুরাগি, ১৬ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের ভোট প্রচারে গিয়ে কর্ণাটক সরকারের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, কর্ণাটকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে, অসামাজিকদের সুরক্ষা দেওয়া হচ্ছে। শনিবার কর্ণাটকের কালাবুরাগীতে এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “কালাবুর্গিতে মানুষের এই ভিড় এবং আপনাদের সকলের মুখে এই উৎসাহ, কর্ণাটক লোকসভা নির্বাচনে বিজেপিকে রেকর্ড সংখ্যক আসনে জয়ী করার সংকল্প করেছে, এখন সমগ্র কর্ণাটক বলছে এইবার আমরা ৪০০ পার করব।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেসের বিরুদ্ধে আপনাদের সকলের ক্ষোভ আমি বুঝতে পারছি। এটা এমন একটা পার্টি যে তারা যতই জামাকাপড় বদল করুক না কেন, তাদের কার্যক্রম বদলাবে না। অতএব, কর্ণাটকের মানুষ জাগ্রত হয়েছে… মানুষ কংগ্রেসের সত্য জানতে পেরেছে।” কর্ণাটকের কংগ্রেস সরকারের সমালোচনা করে মোদী বলেছেন, “এই লোকজন তরুণদের কাছে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে সরকারে বসলেও এখন সেই যুবকদের বৃত্তি বন্ধ করে বৃত্তি কাটছে। কংগ্রেসই তরুণদের অধিকার হরণ করার পাপ করছে। কংগ্রেসের লুটপাটের অবস্থা এমন যে সরকারের কাছে ছোটখাটো উন্নয়ন কাজের জন্যও টাকা নেই… কোনও সরকার কি এভাবে চলতে পারে?”

Releated Posts

পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনেই লড়বে বিজেপি, সরকার গড়ার দাবি বিএল সন্তোষের

চণ্ডীগড়, ২৪ আগস্ট (আইএএনএস): আগামী বিধানসভা নির্বাচনে পঞ্জাবের ১১৭টি আসনেই বিজেপি প্রার্থী দেবে এবং জয়ী হয়ে রাজ্যে সরকার…

ByByNews Desk Aug 24, 2026

নিরাপত্তায় দ্রুত ফলের লক্ষ্যে বহু দফতরের সমন্বয়ে জোর দিলেন দিল্লির এলজি টি এস সান্ধু

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দ্রুত মাটিতে কার্যকর ফল নিশ্চিত করতে দিল্লি পুলিশ, ডিডিএ, দিল্লি…

ByByNews Desk Aug 24, 2026

অযোধ্যায় মাছের ভোজে তপ্ত রাজনীতি, যোগীকে রাইয়ের চ্যালেঞ্জ—‘প্রমাণ দিন’, পাল্টা বিজেপির তোপ

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): অযোধ্যায় মাছের ভোজ নিয়ে বিতর্কের জেরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন প্রদেশ…

ByByNews Desk Aug 24, 2026

সেতু থেকে পড়ল কানওয়ার যাত্রীবোঝাই ট্র্যাক্টর-ট্রলি, মধ্যপ্রদেশে আহত ২০

ধার (মধ্যপ্রদেশ), ২৪ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলায় কানওয়ার যাত্রীবোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলি সেতু থেকে পড়ে গিয়ে প্রায় ২০…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top