News Flash

  • Home
  • খেলা
  • নাগাল্যান্ডে নর্থ-ইস্ট গেমসে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা আজ
Image

নাগাল্যান্ডে নর্থ-ইস্ট গেমসে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল শনিবার সকালের ট্রেনে ত্রিপুরা দল নাগাল্যান্ডের কোহিমার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তৃতীয় নর্থ-ইস্ট গেমসে অংশ নিতে। খেলোয়াড়রা আজ শুক্রবার বিকেলে যথারীতি এন এস আর সি সি তে-তে রিপোর্ট করেছে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা দলের পূর্ণাঙ্গ পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি প্রতিটি ইভেন্টে রাজ্য দল ভালো খেলা উপহার দেবে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন। ত্রিপুরা দল এবারকার তৃতীয় নর্থ-ইস্ট গেমসে দশটি ইভেন্টে অংশ নিচ্ছে। আর্চারি, ফুটবল, লন টেনিস, ভলিবল এবং বাস্কেট বলে শুধুমাত্র পুরুষ দল অংশ নিলেও বাকি পাঁচটি ইভেন্ট অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, পেনচাক সিলাট, বেল্ট রেসলিং এবং টেবিল টেনিস ইভেন্টগুলোতে পুরুষ ও মহিলা উভয় বিভাগে রাজ্য দল অংশ নেবে। এবারকার নর্থইস্ট গেমসে পুরুষ খেলোয়ার ৯৫ জন এবং মহিলা খেলোয়াড় ৩১ জন অংশ নিচ্ছে। সঙ্গে ২৫ জন অফিশিয়াল হিসেবে মোট ১৫১ জনের দল যাচ্ছে। দলের সঙ্গে শেফ দ্য মিশন হিসেবে যাচ্ছেন রাজ্যের অন্যতম ক্রীড়া সংগঠক তথা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। সাংবাদিক সম্মেলনে রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা এবং শেফ দ্য মিশন রতন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top