News Flash

  • Home
  • দেশ
  • সিবিআইয়ের নোটিস নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন ধৃত শাহজাহানের প্রতিবেশী
Image

সিবিআইয়ের নোটিস নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন ধৃত শাহজাহানের প্রতিবেশী

উত্তর ২৪ পরগনা, ১১ মার্চ (হি.স.): সোমবার বিকেলে সিবিআইয়ের গোয়েন্দারা সন্দেশখালিতে শাহজাহানের পাশের বাড়িতে যান। সেখানে এক সন্দেহভাজনের বাড়ির এক মহিলা সদস্য প্রায় খামচে সিবিআইয়ের বিজ্ঞপ্তির কাগজটি নিজের হাতে নেন। তার পর কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেন মাটিতে।

এদিন সন্দেশখালিতে তদন্তকারীরা খোঁজ নেন রহমান আকুঞ্জি নামে এক জনের। হাতে নোটিস ছিল সিবিআই আধিকারিকের। কিন্তু ওই বাড়ির এক মহিলা সদস্য বেরিয়ে এসে জানান যে রহমান বাড়িতে নেই। তখন সিবিআই আধিকারিক ওই পরিবারের সদস্যের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিজ্ঞপ্তি ধরিয়ে দেন। ঠিক তখনই বাড়ির এক মহিলা সেটি ছিঁড়ে ফেলেন। অকস্মাৎ এবং এত দ্রুত ওই ঘটনা ঘটে যে প্রায় চমকে যান আধিকারিকরাও। যদিও রহমানের খোঁজ না পেয়ে ফিরে যান তাঁরা।

শাহজাহানের ঘনিষ্ঠ এবং পরিবারের কয়েক জন সদস্যকে নিজ়াম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি সন্দেশখালি গিয়ে ইডির উপর হামলার তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। খোঁজ নেওয়া হয় শাহজাহান-ঘনিষ্ঠদেরও।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top