News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুড়াইবাড়ি থানাকে চ্যালেঞ্জ জানিয়ে আবারো দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত
Image

চুড়াইবাড়ি থানাকে চ্যালেঞ্জ জানিয়ে আবারো দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ মার্চ: চুড়াইবাড়ি থানাকে চ্যালেঞ্জ জানিয়ে আবারো দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হলো। ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এবারের এই চুরি কান্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে চুড়াইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের চল্লিশধোন ৬নং ওয়ার্ড এলাকায়।

এই চুরিকাণ্ডের বিষয়ে বলতে গিয়ে গৃহস্থ ফারুক উদ্দিন, পিতা আব্দুল জব্বার জানিয়েছেন, রবিবার রাত ১০টা নাগাদ তিনি ঘরের দরজা বন্ধ করে বাড়ি থেকে ১০০ মিটার দূরে কাজে গিয়েছিলেন। সেখান থেকে রাত ১.৩০ মিনিট নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা ভাঙা। ঘরে ফিরে এই দৃশ্য প্রত্যক্ষ করে চক্ষু চড়কগাছ হয়ে যায় বাড়ির মালিকের।

তিনি দেখতে পান উনার ঘরের ভিতর থাকা আলমারির লকারের তালা ভাঙ্গা এবং ঘরের ভিতরে জিনিস এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দৃশ্য দেখে কিছুটা হতভম্ব হয়ে পড়েন বাড়ির মালিক।

পরবর্তীতে তিনি দেখতে পান চুরের দল উনার  ঘরে ঢুকে আলমারির লকারের তালা ভেঙ্গে নগদ ১০হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার সহ প্রায় আড়াই লক্ষ টাকার মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই চুরিকান্ড সংগঠিত হওয়ার পর গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত উনি ফোন মারফত চুরাইবাড়ি থানার পুলিশকে গোটা ঘটনা জানাতে চেয়েছিলেন কিন্তু চুরাইবাড়ি থানার পুলিশ উনার ফোন ধরেনি বলে  অভিযোগ করেন বাড়ির মালিক ফারুক উদ্দিন।

আজ সকাল সাড়ে সাতটা নাগাদ এই চুরি কান্ডের বিষয়ে  তিনি চুরাইবাড়ি থানায় জানিয়েছেন। এই ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ গৃহস্থ ফারুক উদ্দিনের বাড়ি গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে ফারুক উদ্দিন এই চুরি কান্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।  চুড়াইবাড়ি থানার পুলিশ যাতে উনার চুরি হয়ে যাওয়া নগদ অর্থ সহ সামগ্রী উদ্ধার করে দেয় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
 এখন দেখা যাক চুড়াইবাড়ি থানার পুলিশ এই চুরি কান্ডের কিনারা করতে কতটুকু সক্ষম হয়। তবে চুড়াইবাড়ি থানা এলাকায় চুরিকান্ডের ঘটনা বেড়ে যাওয়ায় রাতের ঘুম উড়ে গেছে গৃহস্থদের।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top