News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্বোধন হল দেশের প্রথম গ্রিন রেল করিডরের
Image

উদ্বোধন হল দেশের প্রথম গ্রিন রেল করিডরের

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): উদ্বোধন হল দেশের প্রথম গ্রিন রেল করিডরের ৷রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রিন রেল করিডরের উদ্বোধন করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ রামেশ্বরম থেকে মাদুরাই পর্যন্ত ১১৪ কিমি দীর্ঘ রেলপথকে বর্জ্য মুক্ত করে এই প্রোজেক্টের কাজ করা হবে জানা গিয়েছে৷

রেলমন্ত্রক সূত্রে খবর, এই রুটে চলাচল করে মোট ২৮৬ টি কোচের প্রায় ১০ টি প্যাসেঞ্জার ট্রেন৷ সেই সমস্ত ট্রেনেই থাকবে বায়ো-টয়লেট৷ ফলে বর্জ্য মুক্ত থাকবে রেল ট্র্যাক৷প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবেই রামেশ্বরম থেকে মাদুরাই পর্যন্ত ১১৪ কিমি দীর্ঘ রেলপথকে প্রথম গ্রিন রেল করিডর হিসেবে বেছে নেওয়া হয়েছিল৷ এমনকি ২০১৯ সালের মধ্যে এই প্রোজেক্টের মাধ্যমে ভারতীয় রেলের আরও বেশকিছু রুটে বায়ো-টয়লেট চালু করা হবে বলে জানা গিয়েছে৷

সূত্রের খবর প্রাথমিক ভাবে চলতি বছরের জুনের শেষ পর্যন্ত রেলের ৪০৭৫০ টি কোচে ব্যবস্থা করা হয়েছে বায়ো-টয়লেটের৷ আর রেলের লক্ষ্য এই বছরের শেষ পর্যন্ত ত্রিশ হাজার কোচে বায়ো-টয়লেটের ব্যবস্থা করা৷পাশাপাশি ১৪১ কিমি দীর্ঘ ওকা-কানালাস রেল জংশন, ৩৪ কিমি দীর্ঘ পোরবন্দর-ওয়্যানজালিয়া ও ৭৮ কিমি দীর্ঘ জম্মু-কাতরা রুটেও বায়ো-টয়লেট চালু করার ভাবনা রয়েছে৷ এই বর্জ্য মুক্ত রেলট্র্যাক গড়ার লক্ষ্যে ইতিমধ্যেই চুক্তি বদ্ধ হয়েছে ভারতীয় রেল ও কেন্দ্রীয় সামরিক গবেষণা প্রযুক্তি সংস্থা বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ডিআরডিও)৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top