News Flash

  • Home
  • দেশ
  • রান্নার গ্যাস থেকে ১০০ দিনের কাজ, শিলিগুড়ির মঞ্চ থেকে তোপ মোদীর
Image

রান্নার গ্যাস থেকে ১০০ দিনের কাজ, শিলিগুড়ির মঞ্চ থেকে তোপ মোদীর

শিলিগুড়ি, ৯ মার্চ (হি.স.): চা-বাগানের এলাকার মানুষকে এক চা-ওয়ালার প্রণাম। শনিবার শিলিগুড়ির মঞ্চে উঠে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, পরিবারের কাছে আসতে পেরে ভাল লাগছে।

তিনি বলেন, তৃণমূল সরকার ‘উজ্জ্বলা’র সুবিধা পেতে দেয় না, ১৪ লক্ষ মহিলাকে এই রান্নার গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত করে বলে জানালেন মোদী। এখন রান্নার গ্যাস আরও ১০০টাকা সস্তা করে দিয়েছি।

পাহাড়কে গুরুত্ব দেয়নি তৃণমূল। ওরা জমি দখল করতে ব্যস্ত ছিল। এই অভিযোগ তুলে মোদী বলেন, “বিনামূল্যে রেশনের সুবিধাও পেতে দেয় না তৃণমূল সরকার। অভিযোগ করেন, এঁদের মন্ত্রীই রেশন কেলেঙ্কারি করে।১০০ দিনের কাজের টাকা দিল্লি থেকে পাঠানো হয়। কিন্তু তৃণমূল সরকার তোলাবাজদের পয়সা দেওয়ার জন্য ভুয়ো জবকার্ড বানিয়ে রেখেছে। মোদী সরকার গরিবের টাকা আটকে যাবে ভেবে সেই টাকাও দিয়ে দেয়।”

এর আগে, সরকারি কর্মসূচি শেষ করে এই জনসভার উদ্দেশে রওনা হন মোদী। বলেন, “এই খানে আমার বক্তব্য শেষ হয়েছে। তবে আমার বলা শেষ হয়নি। এ বার আমি খোলা ময়দানে যাব, প্রাণ খুলে কথা বলব।”

শিলিগুড়িতে বিকশিক ভারত বিকশিত পশ্চিমবঙ্গ অনুষ্ঠানে যোগ দিয়ে সাড়ে চার হাজার কোটি টাকার পৃথক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাঁর পাশে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top