News Flash

  • Home
  • Uncategorized
  • মায়ের শ্রাদ্ধ বাসরেই ছেলের মৃত্যু কল্যাণপুরে
Image

মায়ের শ্রাদ্ধ বাসরেই ছেলের মৃত্যু কল্যাণপুরে

suicideeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷৷ মায়ের শ্রাদ্ধ বাসরেই মৃত্যু হল পুত্রের৷ মৃত পুত্রের নাম নিতাই শীল৷ ঘটনা কল্যাণপুর থানাধীন দ্বারিকাপুর গাওসভায়৷ বার্ধক্যজনিত রোগে মৃত্যু হয়েছিল মায়ের৷ শনিবার মৃত্যুর একাদশ তম দিনে বাড়িতে পারলৌকিক ক্রিয়ার আয়োজন করা হয়৷ ধর্মীয় রীতিনীতি মেনে শ্রাদ্ধ বাসরে ব্রাহ্মনের সঙ্গে গলায় গলা মিলিয়ে মায়ের সদ্গতি কামনায় মন্ত্র উচ্চারণ করছিলেন পুত্র নিতাই শীল৷ মন্ত্র উচ্চারণ করতে করতেই বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন৷ এমনকি শ্রাদ্ধ বাসরেই লুটিয়ে পড়েন৷ লোকজনরা তাকে সেখান থেকে নিয়ে যান কল্যাণপুর হাসপাতালে৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মায়ের শ্রাদ্ধ বাসরে পুত্রের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ আত্মীয় পরিজন সহ এলাকাবাসী ছুটে আসেন ঐ বাড়িতে৷ মায়ের শ্রাদ্ধ বাসরে পুত্রের মৃত্যুতে আকাশ বাতাস যেন ভারি হয়ে উঠে৷ কান্নার রোলে এক হৃদয় বিদারক পরিবেশ কায়েম হয়৷ কাতারে কাতারে মানুষজন জড়ো হন ঐ বাড়িতে৷ একদিকে সাজানো গোছানো শ্রাদ্ধ বাসর৷ অন্যদিকে পুত্রের মৃতদেহ৷ অনেকেই অবশ্য মন্তব্য করেছেন সৌভাগ্যবান পুত্র মায়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেছেন জীবন উৎসর্গ করে৷ এর চেয়ে পুণ্যের মৃত্যু আর কিছু হতে পারে না বলেও তাদের অভিমত৷ তবে, চিকিৎসা বিজ্ঞানের মতে, একটানা ১১ দিন ফলমূল আধ পেটা খেয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন শোকাহত পুত্র নিতাই শীল৷ এরইমধ্যে শ্রাদ্ধ বাসরে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে৷ ধর্মপ্রাণ মানুষের মন্তব্য এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মৃত্যুর কারণ যাই হোক না কেন, প্রয়াত নিতাই শীলের বাড়িতে বর্তমানে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে৷ চারদিকে শুধুই শোকের ছায়া৷
উল্লেখ্য, প্রয়াত নিতাই শীল ছিলেন এক সময়ের গ্রাম প্রধান৷ এলাকায় তিনি সজ্জন ব্যাক্তি হিসেবে সকলের কাছে পরিচিত৷ সর্বদা সহাস্য নিতাই শীলের মৃত্যুতে এলাকার ছোট বড় সকলেই মর্মাহত৷ শুধু তার নিজ বাড়ি দ্বারিকাপুরেই নয়, কল্যাণপুর সহ আশপাশ এলাকার নিতাই শীলের মৃত্যুর সংবাদে রীতিমতো শোকের আবহ বিরাজ করছে৷ এধরনের মৃত্যু কালেভদ্রেই ঘটে থাকে৷ স্বাভাবিক কারণেই মায়ের শ্রাদ্ধ বাসরে শোকাহত পুত্রের মৃত্যুর ঘটনাটি এলাকার মানুষজনকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে৷ একদিকে মায়ের শ্রাদ্ধ বাসর পড়ে রয়েছে, অন্যদিকে এদিনই নিতাই শীলের শেষকৃত্য সম্পন্ন হয় এলাকার অগণিত মানুষের শেষ অশ্রুজলে৷ প্রসঙ্গত, শ্রাদ্ধানুষ্ঠানের জন্য বাড়িতে আত্মীয় পরিজন ও সমাজের লোকজনদের ভোজনের আয়োজন করা হয়েছিল৷ সবকিছুই রইল পড়ে৷ দ্বারিকাপুরের এই হৃদয় বিদারক ঘটনা মাতৃ শোকে শোকাহত পুত্রের জীবন উৎসর্গের এক ইতিহাস রচনা করে গেল৷ এনিয়েই গুঞ্জন চলেছে গোটা এলাকায়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top