News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিজ বিধানসভা এলাকায় শুভেচ্ছায় ভাসলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা
Image

মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিজ বিধানসভা এলাকায় শুভেচ্ছায় ভাসলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৮ মার্চ: মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর নিজের বিধানসভা কেন্দ্রে সংবর্ধনায় রীতিমতো আপ্লুত অনিমেষ দেববর্মা। খোয়াই আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের তিপরা মথা দলের বিধায়ক অনিমেষ দেববর্মা সদ্য রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
 মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রটি পরিদর্শনে আসেন। তুলাশিখর কমিউনিটি হলে দলীয় কর্মী ও নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উনাকে দলের আশারামবাড়ী ব্লক কমিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা, এমডিসি অনন্ত দেববর্মা, আশারামবাড়ি ব্লক কমিটির সভাপতি খকেশ দেববর্মা সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। এদিন তুলাশিখরে মন্ত্রী আসার পর তিপরা মথা দলের কর্মী সমর্থকরা স্বাগত জানান।

 মন্ত্রী অনিমেষ দেববর্মা জানিয়েছেন, এই আশারামবাড়ী কেন্দ্রটি থেকে ইতিপূর্বে দশরথ দেব, বিদ্যা দেববর্মা, অঘোর দেববর্মাদের মত নেতৃত্বরা মন্ত্রী থাকার পরও এই বিধানসভা এলাকাটির কোন উন্নয়নই হয়নি। তিনি আশা প্রকাশ করেন উনাকে রাজ্য মন্ত্রিসভায় যে দপ্তরই দেওয়া হোক না কেন অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি উনার কর্তব্য পালন করবেন।

 সেইসঙ্গে তিনি জানান যেহেতু আশারামবাড়ি বিধানসভা এলাকাটির বাস্তব উন্নয়ন এখনো হয়নি তিনি চাইবেন এই বিধানসভা এলাকার প্রত্যেকটি জনগণের প্রকৃত উন্নয়ন হোক।সেই দিশাতেই তিনি কাজ করবেন। রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি প্রথমে তুলাশিখর পরে চাম্পাহাওর, বেহালা বাড়ি এবং আশারামবাড়িতে দলীয় কর্মী ও নেতৃত্বদের সঙ্গে দেখা করেন এবং উনাকে সেখানেও সংবর্ধনা দেওয়া হয়।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top