News Flash

  • Home
  • Uncategorized
  • জি বি বাজারে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার
Image

জি বি বাজারে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ জিবি বাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দুপুর নাগাদ প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে৷ উদ্ধার করা নেশা সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা৷
রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় মদ ও জুয়া বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ৷ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী, এসডিপিও শুভেন্দু দাস ও ক্যাপিটেল কমপ্লেক্স থানার ওসি সরোজ ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ শুক্রবার দুপুর নাগাদ জিবি বাজারে হানা দেয়৷ অভিযান চালিয়ে দুটি দোকান থেকে প্রচুরপরিমাণ বিলেতি ও দেশী মদ উদ্ধার করা হয়৷ উদ্ধার করা সামগ্রীর মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা৷ রাজধানী আগরতলা শহর এলাকা মদ জুয়া ও অসামাজিক কার্যকলাপের ত্রিবেণী সংগমে পরিণত হয়েছে উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ মদ ও জুয়া বিরোধী অভিযান অব্যাহত রেখেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top