ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। ক্রীড়া মহলে ব্যাপক উৎসাহ। পদকজয়ী খেলোয়াড়রা এভাবে প্রাইজমানিতে পুরস্কৃত হলে নিঃসন্দেহে আগামী দিনে সাফল্যের লক্ষ্যে খেলোয়ারদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হবে। ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধিত করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় স্কুল গেমস, খেলো ইন্ডিয়া যুব গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া জনজাতি স্পোর্টস কম্পিটিশন জাতীয় প্রতিযোগিতায় পদক জয়ী খেলোয়াড়দের মুখ্যমন্ত্রী স্টেট টেলেন্ট সার্চ প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম এবং মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার স্কিম এর অধীনে অর্থ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আজ, বুধবার বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় এক বিশেষ অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন। প্রায় ৮০ জন সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের বিশেষ করে স্বর্ণপদক বিজয়ীদের এক লক্ষ টাকা করে, রৌপ্য পদক বিজয়ীদের ৫০ হাজার টাকা করে, ব্রোঞ্জ পদক বিজয়ীদের ২৫ হাজার টাকা করে এবং দলগত বিভাগে ব্রোঞ্জ পদক বিজয়ীদের সাড়ে ১২ হাজার টাকা করে আর্থিক পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

ক্রীড়া দপ্তরের উদ্যোগে পদক জয়ী খেলোয়াড়রা প্রাইজমানিতে পুরস্কৃত
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















