News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়া দপ্তরের উদ্যোগে পদক জয়ী খেলোয়াড়রা প্রাইজমানিতে পুরস্কৃত
Image

ক্রীড়া দপ্তরের উদ্যোগে পদক জয়ী খেলোয়াড়রা প্রাইজমানিতে পুরস্কৃত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। ক্রীড়া মহলে ব্যাপক উৎসাহ। পদকজয়ী খেলোয়াড়রা এভাবে প্রাইজমানিতে পুরস্কৃত হলে নিঃসন্দেহে আগামী দিনে সাফল্যের লক্ষ্যে খেলোয়ারদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হবে। ‌ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধিত করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় স্কুল গেমস, খেলো ইন্ডিয়া যুব গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া জনজাতি স্পোর্টস কম্পিটিশন জাতীয় প্রতিযোগিতায় পদক জয়ী খেলোয়াড়দের মুখ্যমন্ত্রী স্টেট টেলেন্ট সার্চ প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম এবং মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার স্কিম এর অধীনে অর্থ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আজ, বুধবার বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় এক বিশেষ অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন। প্রায় ৮০ জন সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের বিশেষ করে স্বর্ণপদক বিজয়ীদের এক লক্ষ টাকা করে, রৌপ্য পদক বিজয়ীদের ৫০ হাজার টাকা করে, ব্রোঞ্জ পদক বিজয়ীদের ২৫ হাজার টাকা করে এবং দলগত বিভাগে ব্রোঞ্জ পদক বিজয়ীদের সাড়ে ১২ হাজার টাকা করে আর্থিক পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top