News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে নেশা বিরোধী অভিযানে নামমাত্র সাফল্য পেল পুলিশ
Image

কৈলাসহরে নেশা বিরোধী অভিযানে নামমাত্র সাফল্য পেল পুলিশ

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ জুলাই৷৷ কৈলাসহরের বিভিন্ন স্থানে নেশা সামগ্রীর রমরমা পরিলক্ষিত হচ্ছে৷ পুর পরিষদের ৬নং ওয়ার্ডের মোহনপুর এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু বোতল কোরেক্স ও নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে৷
কৈলাসহরের এসডিপিও এবং কৈলাসহর থানার ওসি শুক্রবার দুপুরে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে সামিল হন৷ পুর পরিষদের ৬নং ওয়ার্ডের মোহনপুর এলাকায় সায়েদ আলির বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ বোতল কোরেক্স এবং বেশ কিছু নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছেন৷ পুলিশ আসছে দেখে সায়েদ আলি পালিয়ে যায়৷ কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে৷ এব্যাপারে সায়েদ আলির বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ তাকে খঁুজে পায়নি পুলিশ৷ তাকে খঁুজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ নেশা বিরোধী অভিযানে এসডিপিও রাজীব সেনগুপ্তও সহ অন্যান্যরা সামিল হন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top