News Flash

  • Home
  • খেলা
  • বিদর্ভকে ২৭৮ রানে হারিয়ে কর্নেল সি কে নাইডু ট্রফির ফাইনালে কর্ণাটক
Image

বিদর্ভকে ২৭৮ রানে হারিয়ে কর্নেল সি কে নাইডু ট্রফির ফাইনালে কর্ণাটক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। বিদর্ভকে হারিয়ে কর্ণাটক ফাইনালে। অনূর্ধ্ব ২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে ২৭৮ রানের বড় ব্যবধানে কর্ণাটক দুর্দান্ত জয় ছিনিয়ে সি কে নাইডু ট্রফির ফাইনালে পৌঁছেছে। প্রথম ইনিংসে বিদর্ভ ৭৩ রানে গুটিয়ে গেলেই কর্নাটকের সামনে সুবর্ণ সুযোগ চলে আসে। কার্যত সেটাকেই কাজে লাগিয়ে কর্ণাটক দুর্দান্ত জয় ছিনিয়ে ফাইনালের ছাড়পত্র পেয়ে যায়। নাগপুরের কালামনাতে ভিসিএ স্টেডিয়ামে রবিবার ম্যাচ শুরুতে টস জিতে কর্ণাটক প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে দিনভর খেলে ৯০ ওভারে ৩৬৮ রান সংগ্রহ করে। পরদিন ৪৬৬ রানে প্রথম ইনিংস শেষ করলে জবাবে বিদর্ভ মাত্র ৭৩ রানে প্রথম ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। কর্ণাটক দ্বিতীয় ইনিংসে ১৪১ রান সংগ্রহ করলে বিদর্ভ পাহাড় প্রমাণ রান সংগ্রহ করতে গিয়ে দ্বিতীয় ইনিংসে ২৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথম ইনিংসে কর্নাটকের পক্ষে অনীশ কুমারের ১৪৩ রান অধিনায়ক স্মরণের ১৯৪ রান যথেষ্ট উল্লেখযোগ্য। বোলিংয়ে মসিন খান ১৩ রানে ৫ উইকেট এবং পরাশ আরজের ৩৬ রানে চার উইকেট দখল উল্লেখের দাবি রাখে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top