News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে থানার দ্বারস্থ স্ত্রী, মামলা তুলে নিতে প্রাণে মারার হুমকি স্ত্রীকে
Image

নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে থানার দ্বারস্থ স্ত্রী, মামলা তুলে নিতে প্রাণে মারার হুমকি স্ত্রীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ: বিগত প্রায় দশ মাস আগে  অর্থাৎ  গত এপ্রিল মাসের ২৩ তারিখ নিখোঁজ হয়ে যায়  এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানী বৈদ্যপাড়ার বাসিন্দা সন্তোষ দাস।
স্বামী নিখোঁজ হওয়ার পরিপ্রেক্ষিতে এই নিখোঁজ এর ঘটনার সাথে জড়িত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ আনে নিখোঁজ ব্যক্তির স্ত্রী রুমা বৈদ্যদাস, তারাই এখন জামিনে মুক্ত হয়ে নিখোঁজ ব্যক্তির স্ত্রীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলে এয়ারপোর্ট থানার পুলিশের দারস্থ হলো রুমা বৈদ্যদাস।

মামলা তুলে না নিলে তাকে সহ তার ছেলে মেয়েও গুম করে দেবে বলে হুমকি দিচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। ইতিমধ্যে কয়েক দফায় হমকি পেয়ে রবিবার নিরাপত্তা চেয়ে পুলিশের দারস্থ হয়েছে তিনি।

এই মহিলা বর্তমানে ছেলে মেয়ে নিয়ে গান্ধীগ্রামে বাপের বাড়িতে রয়েছে। এই ঘটনার সাথে জড়িত দূর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি,  পিতা রঞ্জিত কুমার দেব, চন্দন চক্রবর্তী , পিতা মৃত রবিন চক্রবর্তী,  জয়দীপ রেলি, পিতা: মৃত বাবুল রেলী, সঞ্জীব চক্রবর্তী, পিতা: শিবেন্দ্র চক্রবর্তী, প্রীতম মালাকার, পিতা: টিংকু মালাকার, হিমাদৃষ সাহা, পিতা: স্বর্গীয় সুরজিৎ সাহা এদের নামে পুলিশের কাছে মামলা করা হয়েছে। তারা অস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছে বলেও জানিয়েছেন ওই মহিলা। চলতিমাসেই দুইবার তারা এই মহিলার পথ আগলে এমন হুমকি দিয়েছে ফলে এখন চরম আতঙ্কে রয়েছে রুমাবৈদ্যদাস। প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করুক এবং তার স্বামীকে খুঁজে বের করুক এমনই দাবি মহিলার।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top