News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
Image

বাঁকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঁকুড়া, ৪ মার্চ (হি. স.): বিয়েবাড়ির নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম কৃষ্ণ নন্দী (২৪)। কৃষ্ণ বিয়েবাড়ির নিমন্ত্রণ খেয়ে বাইক চালিয়ে ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের আবাসনে ফিরছিলেন। দুর্লভপুর বড়জোড়া শিল্প করিডোরে কোনও লরি বা ডাম্পারের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন তিনি। গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার দেহটি দলা পাকিয়ে যায়। কোনওভাবে প্লাস্টিক মুড়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাতে হয়। মৃতের জ্যাঠা শ্যামল নন্দী বলেন, কৃষ্ণ সদ্য বিটেক পাশ করে চাকরির চেষ্টা করছিল। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top