News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ প্রবর্তনের তীব্র বিরুদ্ধাচরণ, গঠিত তফশিলি সুরক্ষা সমিতি নামের সংগঠন
Image

ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ প্রবর্তনের তীব্র বিরুদ্ধাচরণ, গঠিত তফশিলি সুরক্ষা সমিতি নামের সংগঠন

হাফলং (অসম), ৪ মাৰ্চ (হি.স.) : ষষ্ঠ তফশিলির অধীন ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে অসমের এই পাহাড়ি জেলায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন সহ বিভিন্ন দল সংগঠন ডিমা হাসাও পঞ্চায়েত রাজ প্রবর্তনের বিরোধিতা করে আসছে।

জেলার বিভিন্ন দল সংগঠনের অভিযোগ, সরকার ষষ্ঠ তফশিলি তুলে দিয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ক্ষমতা হ্রাস করে ষষ্ঠ তফশিলির অধীনে থাকা ডিমা হাসাও জেলায় বসবাসরত উপজাতি জনগোষ্ঠী ও অউপজাতি জনগোষ্ঠীর অধিকার কেড়ে নিতে চাইছে। সরকার অসংবিধানিকভাবে ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রবর্তন করতে চাইছে। তাই এই পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রবর্তনের বিরোধিতা করে ডিমা হাসাও জেলায় ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতি নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে।

সোমবার হাফলং টাউনরাজি কমিউনিটি হল-এ এই কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিমা হাসাও জেলার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রধান সংগঠন এনজিও সবাইকে আমন্ত্রণ জানানো হয়। এদিন এই সভার পর এক সাংবাদিক সম্মেলন করে ডেনিয়েল লাংথাসা বলেন, ষষ্ঠ তফশিলির অধীনে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদকে সুরক্ষিত রাখতে এবং যে কোনওভাবে এই পাহাড়ি জেলায় পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রবর্তন করতে যে চেষ্টা করা হচ্ছে তা আটকাতে এবং পাহাড়ে বসবাসরত উপজাতি জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার জন্য সবাইকে এক জোট হওয়ার প্রয়োজন রয়েছে। তাই ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতি গঠন করা হয়েছে।

তিনি বলেন, যখন এ নিয়ে কেউ বিরোধিতা করে তখনই জাতির নামে ধর্মের নামে বিভাজনের সৃষ্টি করার চেষ্টা চালানো হয়। এমন-কি রাজনৈতিক দলের নামে ছাত্র সংগঠনের নামে বিভাজনের সৃষ্টি করে নিজেদের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হয়। ডেনিয়েল লাংথাসা বলেন, ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতি নামে যে সংগঠন গঠিত হয়েছে তাতে সবাই যোগ দিতে পারবেন, যাতে এই কমিটি ডিমা হাসাও জেলায় জিপিডিপির অধীনে পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রবর্তন করার যে অসংবিধানিক চেষ্টা চালানো হচ্ছে এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালিয়ে যাওয়া যায়।

সাংবাদিক সম্মেলনে জুয়েল গার্লোসা বলেন, সরকার সংবিধানের ১২৫ ধারাকে সংশোধন করার জন্য আনন্দ শর্মাকে চেয়ারম্যান করে একটি পার্লিয়ামেন্ট স্ট্যান্ডিং কমিটি গঠন করে দিয়েছে। এ নিয়ে গৃহ মন্ত্রালয়ের পরামর্শ নেওয়ার জন্য। এই অবস্থায় তা যদি আইনে পরিণত হয়ে যায় তা-হলে পাহাড়ে বসবাসরত উপজাতি অউপজাতি সবাই নিজেদের অধিকার হারাবেন। তাই বিষয়টি ইতিবাচক না নেতিবাচক, এ নিয়ে খোলা মঞ্চে আলোচনার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, আমরা ডিমা হাসাও জেলার ভবিষ্যৎ চিন্তা করে এবং পাহাড়ে জাতি জনগোষ্ঠীর অধিকার রক্ষার কথা চিন্তা করে ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতি গঠন করেছি।

এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য সুরজ নাইডিং, কংগ্রেস নেত্রী দিপালী হাপিলা, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আচিং জেমি প্রমুখ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top