News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রের মোদী সরকার মনরেগার বাজেট বন্ধ করে দিয়েছে : রাহুল গান্ধী
Image

কেন্দ্রের মোদী সরকার মনরেগার বাজেট বন্ধ করে দিয়েছে : রাহুল গান্ধী

শিবপুরি, ৪ মার্চ (হি.স.) : কেন্দ্রের মোদী সরকার মনরেগার বাজেট বন্ধ করে দিয়েছে, সোমবার এই বলেই মোদী সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শিবপুরী পৌঁছোনোর পর একথা বলেন রাহুল গান্ধী। শিবপুরীতে রাহুলের রোড শো অনুষ্ঠিত হয়। তারপর শিবপুরীর মাধব চক মোড়ে একটি সভায় ভাষণ দেন রাহুল গান্ধী। ওখানে গাড়িতে বসেই সমাবেশে ভাষণ দেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিকে নিশানা করে রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রের মোদী সরকার মনরেগার বাজেট বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষ ও গ্রামবাসীরা কর্মসংস্থান পায় ওই মনরেগা বাজেট থেকেই। তিনি বলেন, দেশে ইচ্ছাকৃতভাবে জনগণনা করা হচ্ছে না। আমি সবসময় বলি যে জনগণনা করা উচিত যাতে অনগ্রসর শ্রেণী, এসসি, এসটি এবং উপজাতিদের সংখ্যা স্পষ্টভাবে প্রকাশ করা যায় কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কিছু বলছে না। রাহুল গান্ধী আরও অভিযোগ করেন যে, দেশে তিনটি বড় সমস্যা – বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং দুর্নীতি কিন্তু এই তিনটি বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।

Releated Posts

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শ্রীনগর বিমানবন্দর বন্ধের সময়সীমা কমানোর আর্জি ওমর আবদুল্লার

শ্রীনগর, ১২ জুন (আইএএনএস) : আসন্ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মধ্যপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, বিজেপি-ইসি যোগসাজশের অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজন-এর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে বিজেপি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দুই বছরে চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন ও জনকল্যাণে জোর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top