News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে বিদ্যুৎ স্টেশনে অগ্ণিকান্ড, অল্পেতে রক্ষা
Image

কল্যাণপুরে বিদ্যুৎ স্টেশনে অগ্ণিকান্ড, অল্পেতে রক্ষা

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ কল্যাণপুর বিদ্যুৎ সাব স্টেশনে বৃহস্পতিবার হঠাৎ অগ্ণিকান্ডের ঘটনা ঘটে৷ খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন কোনক্রমে আয়ত্ত্বে আনে৷ ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বিদ্যুৎ সাবস্টেশনটি৷
কল্যাণপুর বিদ্যুৎ সাবস্টেশনে বৃহস্পতিবার শর্টসার্টিক থেকে আগুন ধরে যায়৷ মুহূর্তেই আগুন বিকট আকার ধারণ করে৷ খবর পেয়ে দমকল বাহিনী এসে কার্বনডাইক্সাইড প্রয়োগ করে আগুন কোনক্রমে আয়ত্ত্বে আনে৷ দ্রুত আগুন আয়ত্ত্বে না আসলে পুরো সাবস্টেশনটি অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা ছিল৷ স্থানীয় জনগণের অভিযোগ, দায়িত্বশীল কোন আধিকারিক সেখানে প্রায়ই থাকে না৷ ফলে অরাজকতার পরিবেশ কায়েম হয়৷ দীর্ঘ অবহেলার ফলশ্রুতিতেই শর্ট সার্কিট থেকে অগ্ণিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ মিলেছে৷ সাব স্টেশনটি পুরোপুরি পুড়ে গেলে বিদ্যুৎ এর যোগান দেওয়া কষ্টকর হয়ে উঠত৷ কপালগুনে রক্ষা মিলেছে৷ কাদের গাফিলতিতে বিদ্যুৎ সাব স্টেশনে এধরনের অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে তা খঁুজে বের করার দাবি উঠেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top