News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার, আশঙ্কা ধর্ষণের পর হত্যা
Image

বিলোনীয়ায় মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার, আশঙ্কা ধর্ষণের পর হত্যা

CRIME-SCENEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ ফের মহিলাকে খুন৷ ঘটনা দক্ষিণ জেলার বিলোনীয়া থানার অধীন বরজ কলোনীতে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ মৃতার নাম শিখা কর চৌধুরী (৩৪)৷
সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই একটি গাছে শিখার ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিলোনীয়া থানার পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এই ঘটনায় পুলিশ একটি আস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ যদিও স্থানীয় জনগণের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা৷ হত্যার পর মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক রচনা করা হয়েছে৷
এদিন সকালে বরজ কলোনীর একটি গাছের পাতি ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়৷ জানাজানি হতেই ছুটে আসে এলাকার লোকজন৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ প্রাথমিক ভাবে আন্দাজ করা হচ্ছে শিখাকে অন্য কোথাও খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ যে অবস্থায় শিখার মৃতদেহ উদ্ধার হয়েছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তাকে অন্য কোথাও খুন করা হয়েছে৷ শিখার পায়ের একটা অংশ মাটিতে স্পর্শ করেছিল৷ শিখা আত্মহত্যা করলে মৃতদেহটি এই অবস্থানে থাকতো না৷ যদিও পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলতে চাইছে না৷
এদিকে, এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, শিখা কর চৌধুরী স্বামী পরিত্যাক্ত৷ মাঝ বয়সী এই মহিলাকে হয়তো কোন দুসৃকতী তুলে নিয়ে অন্যত্র ধর্ষণের পর হত্যা করেছে৷ মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে৷ পুলিশ অবশ্য তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি৷ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top