News Flash

  • Home
  • Uncategorized
  • বামদূর্গ ত্রিপুরা দখলে ঝাঁপাবেন মমতা, কলকাতার মঞ্চে ঘোষণা
Image

বামদূর্গ ত্রিপুরা দখলে ঝাঁপাবেন মমতা, কলকাতার মঞ্চে ঘোষণা

mamata bannerjeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ এবার প্রকাশ্য জনসমাবেশে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নিজেই জানালেন আগামী ৯ আগস্ট ত্রিপুরায় আসছেন৷ দীর্ঘদিনের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করাই এখন তাঁর মূল লক্ষ্য সে কথা দ্ব্যর্থহীন ভাষায় জানালেন৷ সাথে মঞ্চে উপস্থিত রাজ্যের তৃণমূল নেতাদের উজ্জীবিত করতে বললেন, ত্রিপুরায় তৃণমূল সরকার প্রতিষ্ঠা করতে তিনি আপ্রাণ চেষ্টা করবেন৷ শুধু তাই নয়, জোর গলায় দাবি করে বলেন, আগামী ২০১৮ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শাসক দল বামফ্রন্টকে পরাজিত করবেই৷
বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম ২১ জুলাই মঞ্চ থেকে দলনেত্রী পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্টের ক্ষমতা বদল করা সম্ভব হয়েছে, তা ত্রিপুরাতেও সম্ভব বলে দাবি করেন৷ এদিন তৃণমূল নেত্রী ঘোষণা করেন, দেশের আরেক বামদুর্গ দখলের লক্ষ্যে এবার ঝাঁপাবেন তিনি৷ ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সে নির্বাচনে ত্রিপুরার মাটিতে ঘাস ফুল ফোটানোর লক্ষ্যেই প্রথম ধাপ হিসেবে আগামী ৯ আগস্ট ত্রিপুরায় জনসমাবেশে অংশ নেবেন তিনি৷
শুধু দলনেত্রী নন, একই সুর তৃণমূলের সমস্ত নেতৃত্বে৷ তাঁরাও ঘোষণা দিলেন বামফ্রন্ট শাসিত ত্রিপুরা দখল করা৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি বলেন, এবার আমরা ত্রিপুরা দখলের লক্ষ্যেই সকলে মিলে ঝাঁপাব৷ সম্প্রতি আগরতলায় তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এসে দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় স্পষ্ট বলে গিয়েছিলেন, ত্রিপুরায় এখন দলনেত্রীর পরবর্তী লক্ষ্য৷ আগামী ৯ আগস্টের জনসমাবেশ থেকে সেই বার্তা তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে ছঁুড়ে দেবেন৷ মুকুল রায় জানিয়েছিলেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা এক জোটে কাজ করবে৷ এমনকি দলের বহু বিধায়ক এবং সাংসদ রাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নেবেন৷ দলনেত্রী খোদ কামান সামলাবেন৷ মুকুল রায়ের পর এদিনের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীও জানিয়ে দিলেন ত্রিপুরা এখন তাঁর পরবর্তী লক্ষ্য৷
কলকাতায় একুশে জুলাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্য থেকে প্রদেশ তৃণমূলের চেয়ারম্যান রতন চক্রবর্তী এবং প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ গিয়েছেন৷ অনুষ্ঠান মঞ্চে সুদীপবাবুও বক্তব্য রেখেছেন৷ তিনি আশা প্রকাশ করে বলেন, ত্রিপুরায় পরিবর্তন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব৷ এদিকে, তৃণমূল নেত্রীর এই ঘোষণা রাজ্যে দলের কর্মী সমর্থকরাও অনেকটাই উজ্জীবিত হবেন বলে মনে করছেন নেতৃত্বরা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top