News Flash

  • Home
  • Uncategorized
  • কয়লা দিয়ে উৎপাদিত তাপবিদ্যুৎ ইচ্ছার বিরুদ্ধে রাজ্যকে গছিয়ে দিল এনটিপিসি
Image

কয়লা দিয়ে উৎপাদিত তাপবিদ্যুৎ ইচ্ছার বিরুদ্ধে রাজ্যকে গছিয়ে দিল এনটিপিসি

power lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ কয়লা দিয়ে উৎপাদিত তাপবিদ্যুৎ রাজ্যের ইচ্ছার বিরুদ্ধে গছিয়ে দিয়েছে এনটিপিসি৷ অভিযোগ উঠেছে বনগাঁওস্থিত তাপবিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ নিতে রাজ্য অনীহা প্রকাশ করলেও এনটিপিসি প্রতিদিন ৫৬ মেগাওয়াট করে দিয়েছে৷ শুধু তাই নয়, তিন মাসের বিল ১৪ কোটি টাকা ধরিয়ে দিয়েছে নিগমকে৷ সূত্রের খবর, এই তাপবিদ্যুৎ নিতে গেলে নিগমের দাম বেশি দিতে হবে৷ ফলে, উচ্চমূল্যে কিনতে রাজি ছিল না নিগম৷ সে মোতাবেক গত বছরই এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের শেয়ার রাজ্য নেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল৷ এবছর প্রকল্পটি চালু হতেই এনটিপিসি রাজ্যের ইচ্ছার বিরুদ্ধে বিদ্যুৎ পাঠিয়েছে৷
সূত্র অনুসারে জানা গেছে, বিল নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে নিগম৷ বিদ্যুৎ নেওয়া সম্ভব নয় বলে শেয়ার সারেন্ডার করা সত্ত্বেও বিল পাঠানোতে প্রতিবাদ জানিয়েছে নিগম৷ এনিয়ে এনটিপিসিকে নিগম কর্তা এবং রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সচিব চিঠিও পাঠিয়েছে৷ কিন্তু এনটিপিসির তরফে কোন সাড়া মিলেনি৷ একবছর আগেই রাজ্য এই প্রকল্পের বিদ্যুতের শেয়ার সারেন্ডার করেছে সে কথাও জানানো হয়েছে৷ তা সত্ত্বেও ১৪ কোটি টাকার বিদ্যুৎ বিল নিয়ে এনটিপিসির তরফে কোন ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যায়নি৷ সূত্রের বক্তব্য, এই বিল এনটিপিসি ছাড়তে নারাজ৷ ইচ্ছার বিরুদ্ধে হলেও এনটিপিসি নিগমের কাছ থেকে এই বিলের অর্থ আদায় করতে চাইছে৷
অবশেষে রাজ্যের বিদ্যুৎ দপ্তর এবিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে৷ সূত্র অনুসারে জানা গেছে, বিদ্যুৎ বিল মেটানো সম্ভব নয় বলে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে৷ চিঠিতে বলা হয়েছে, বিদ্যুতের শেয়ার সারেন্ডার করা সত্ত্বেও রাজ্যের ইচ্ছার বিরুদ্ধে বিদ্যুৎ সরবরাহ করেছে এনটিপিসি৷ শুধু তাই নয়, ১৪ কোটি টাকার বিলও পাঠিয়েছে৷ যেহেতু রাজ্য সময়ের আগেই জানিয়ে দিয়েছে উচ্চমূল্যে এই বিদ্যুৎ নেওয়ার কোন যৌক্তিকতা নেই, তা সত্ত্বেও রাজ্যকে ইচ্ছার বিরুদ্ধে বিদ্যুৎ সরবরাহ করা এনটিপিসির উচিত হয়নি৷ বিদ্যুতের বিলের বিষয়ে বিদ্যুৎমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top