News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে রাস্তার বেহাল অবস্থা বাড়ছে দুর্ঘটনা, ক্ষুব্ধ জনগণ
Image

চড়িলামে রাস্তার বেহাল অবস্থা বাড়ছে দুর্ঘটনা, ক্ষুব্ধ জনগণ

Charilam Roadনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ জুলাই ৷৷  বহুদিন যাবৎ চলছে চড়িলাম জাতীয় সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা৷ চড়িলামের বনকুমারী এলাকা থেকে পরিমল চৌমুহনী এলাকা পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ৷ ফুটপাতে মানুষ চলাচলে ও সাইকেল আরোহিরা প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনায় ভোগছেন৷ এই মিলিয়ে দপ্তরের উদাসীনতা, চরম চুরাবস্থায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এই এলাকায়৷ রাস্তা সংস্কারের জন্য খোঁড়াখুড়ি নির্মাণ সামগ্রী রাস্তার  উপর ফেলে রাখা, ফুটপাত হকারদের দখলে থাকা ইত্যাদি কারণে রাস্তাগুলো স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে এবং যানজটের সৃষ্টি করছে৷ এলাকায় জাতীয় সড়ক বর্তমান অবস্থা নিয়ে এন এইচ ৪৪ দপ্তরকে জানানো হয়েছে৷ এই নিয়ে দপ্তর কেন হস্তক্ষেপ করছে না৷ এই রাস্তার পাশেই রয়েছে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সকাল দুপুর ৬০০ থেকে ৭০০ বাস ছাত্র-ছাত্রী পড়াশুনা করতে আসে এই খারাপ রাস্তা  দিয়েই৷ যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা৷ উল্লেখ্য বিগত বেশ কিছু দিন থেকেই ৪৪নং জাতীয় সড়ক খানাখন্দে ভরে উঠেছে৷ ফলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটেই চলছে৷ চড়িলামে বনকুমারী এলাকায় জাতীয় সড়ক অবারাও মুখ থুবড়ে পড়লো রাজ্যের ড্রেইনগুলো৷ গত তিন চারদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও বেগতিক রূপ নিয়েছে৷ কখনো বা বেশি আকার কখনো বা ঝির ঝির বৃষ্টি এতে রাস্তার অবস্থা সংকটজনক৷ এলাকাবাসীদের অভিযোগ জল নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই৷ যার ফলে জল সরছেনা একই জায়গায় দাঁড়িয়ে আছে৷ এরফলে সাধারণ মানুষের চলাফেরা অসুবিধে হচ্ছে৷ এইদিকে স্থানীয় প্রশাসনের তরফ থেকেও জল নিস্কাশনের কোন প্রকার উদ্যোগ নেওয়া হচ্ছেনা বলে এলাকাবাসীদের অভিযোগ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top