ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। রাজ্য মহিলা ক্রিকেটে বিশেষ করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সদর বয়স ভিত্তিক মহিলা ক্রিকেটে নিউ প্লে সেন্টার প্রায় সাত বছর আগের প্রতিষ্ঠিত নাম। টিসিএ-র খাতায় রেজিস্ট্রি কৃত হওয়ার পর মহিলা ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে এক সময় (২০১৭ সালে ) চ্যাম্পিয়নের খেতাবও পেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে একাধিকবার আবেদন করা সত্ত্বেও অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫ বয়সের খেলায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। এবার পুনরায় নিউ প্লে সেন্টার এর পক্ষ থেকে অনুমতি চেয়ে আবেদন জমা করা হয়েছে। দেখা যাক, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি অন্ততপক্ষে নিউ প্লে সেন্টারের জন্য কিছু করার উদ্যোগ নেয় কিনা। উল্লেখ্য, নিউ প্লে সেন্টার এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি সকাশে মিলিত হয়ে এই আবেদনের কথা জানানো হয়।

একসময়ের চ্যাম্পিয়ন নিউ প্লে সেন্টারকে টিসিএ-র খেলায় খেলানোর আর্জি
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















