News Flash

  • Home
  • দেশ
  • শিলদা মাওবাদী হামলার ঘটনায় ২৩ জনকে দোষী সাব্যস্ত করল ঝাড়গ্রাম আদালত
Image

শিলদা মাওবাদী হামলার ঘটনায় ২৩ জনকে দোষী সাব্যস্ত করল ঝাড়গ্রাম আদালত

ঝাড়গ্রাম, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ২০১০ সালে শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ইএফআর শিবিরে হামলা চালায় মাওবাদীরা। এই মামলায় জেলবন্দি ২৩ জন মাওবাদীকে দোষী সাব্যস্ত করল ঝাড়গ্রাম আদালত।

আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারক সালিম সাহির এজলাসে ১৪ মাওবাদীকে পেশ করা হয়। এই মামলায় ৯ জন জামিনে মুক্ত রয়েছে। তাঁদেরকেও মঙ্গলবার আদালতে হাজির করা হয়। ঝাড়গ্রাম আদালতের বিচারক এ দিন অভিযুক্ত ২৪ জনের মধ্যে ২৩ জনকে দোষী সাব্যস্ত করেছেন।

২০১০ সালে ১৫ ফেব্রুয়ারি শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে থাকা ইএফআর শিবিরে

মাওবাদীরা হামলা চালিয়েছিল। আগুন লাগিয়ে ২৪ জন ইএফআর জওয়ানকে নৃশংস ভাবে হত্যা করে। জওয়ানের পাল্টা প্রতিরোধে ৫ জন মাওবাদী মারা গিয়েছিল। এই ঘটনার পরই ইএফআর শিবির তুলে দেওয়া হয়েছিল।

সেই ইএফআর শিবিরের অদূরে শিলদাতে করা হয় রাজ্য পুলিশের স্ট্রাকো শিবির। জঙ্গলমহলে মাওবাদী হামলায় এতো নৃশংস হত্যাকাণ্ড এর আগে কখনও হয়নি এ রাজ্যে। রাত ৯ টা নাগাদ এই শিবিরে হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। একের পর এক জওয়ানকে নৃশংস ভাবে গুলি করে লাগিয়ে দেওয়া হয় আগুন। এই ঘটনায় গুরুতর আহত হয় দুই জওয়ান, উদ্ধার হয় মোট ৫ জন। লুঠ করা হয় পুলিশের অস্ত্রশস্ত্র।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top