News Flash

  • Home
  • দিনের খবর
  • সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে প্রবল তর্কাতর্কি, গ্রেফতার নওশাদ
Image

সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে প্রবল তর্কাতর্কি, গ্রেফতার নওশাদ

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিতে আটকায় পুলিশ। প্রবল তর্কাতর্কির পর তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ১৪৪ ধারায় লঙ্ঘন করায় বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। তবে সন্দেশখালি থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে কীভাবে ১৪৪ ধারা লঙ্ঘন করা সম্ভব, প্রশ্ন বিধায়কের।

এদিন সকাল ৯টা নাগাদ সায়েন্স সিটির কাছে পৌঁছন আইএসএফ বিধায়ক। গন্তব্য সন্দেশখালি। পথেই তাঁর গাড়ি আটকায় পুলিশ। বিধায়ককে সন্দেশখালি যেতে দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়। পুলিশের যুক্তি, সন্দেশখালিতে বর্তমানে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই সেখানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব গেলে শান্তি বিঘ্নিত হতে পারে। তাই নিয়ম মোতাবেক নওশাদকে সেখানে যেতে দেওয়া সম্ভব নয়। পুলিশের সঙ্গে প্রবল তর্কাতর্কি শুরু হয় নওশাদের।

সন্দেশখালি থেকে এত দূরে কেন আটকানো হচ্ছে তাঁকে, তা নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ বিধায়ক। রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসুরা গ্রামে গেলেও কেন বিরোধীদের আটকানো হচ্ছে সে প্রশ্ন তোলেন নওশাদ। পুলিশের সঙ্গে প্রবল তর্কাতর্কির পর গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ককে।

পুলিশের দাবি, ১৪৪ ধারা লঙ্ঘন করায় গ্রেফতার করা হল বিধায়ককে। তবে সন্দেশখালি থেকে এত দূরে কীভাবে ১৪৪ ধারা লঙ্ঘন, পালটা প্রশ্ন তোলেন নওশাদ। ভাঙড়ের বিধায়কের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top