News Flash

  • Home
  • Uncategorized
  • কৃত্রিম সংকট তৈরী করে রাজ্যে পেট্রোলের কালোবাজারী রমরমা
Image

কৃত্রিম সংকট তৈরী করে রাজ্যে পেট্রোলের কালোবাজারী রমরমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে পাম্পগুলিতে মঙ্গলবার পেট্রোল

দুর্গাবাড়িস্থিত পাম্পে বাইক চালকদের দীর্ঘ লাইন৷ মঙ্গলবার তোলা ছবি নিজস্ব৷
দুর্গাবাড়িস্থিত পাম্পে বাইক চালকদের দীর্ঘ লাইন৷ মঙ্গলবার তোলা ছবি নিজস্ব৷

দেওয়া হয়েছে৷ আগরতলার সিংহভাগ পাম্পেই এদিন পেট্রোল দেওয়া হয়েছে৷ কিন্তু, পেট্রোল সংগ্রহ করার জন্য বাইক ও যান চালকদের দীর্ঘ লাইন নজরে এসেছে৷ প্রতিটি পাম্পেই এদিন বৃষ্টির মধ্যেই বাইক চালকরা লাইন ধরে পেট্রোল সংগ্রহ করেছেন৷
এদিকে, অভিযোগ উঠেছে একাংশ কালোবাজারী এদিনও সক্রিয় ছিল৷ একাধিক বার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল সংগ্রহ করে মজুত করেছে৷ পেট্রোলের কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা অব্যাহত রয়েছে৷ পাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল মজুত থাকা সত্বেও কালোবাজারীরা অতিরিক্ত পেট্রোল সংগ্রহ করেছে৷ এজন্য দিনভর প্রায় প্রতিটি পাম্পে পেট্রোল সরবরাহ করা হলেও লাইন দীর্ঘই নজরে এসেছে৷
অন্যদিকে, রেশনিং ব্যবস্থা এখনও জারি রয়েছে৷ প্রতিটি বাইকে একবারে ২০০ টাকার পেট্রোল সরবরাহ করা হচ্ছে৷ অন্যদিকে অটোতে ৩০০ টাকার এবং অন্যান্য মাঝারি যানবাহনে ৫০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে৷ তবে গুজব ছড়িয়েছে বর্ষার মরশুমে যেকোন সময় বিকল্প জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়তে পারে৷ তাই এখন থেকেই প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল মজুত করে রাখা হচ্ছে৷ এদিকে, প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল মজুত রাখার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরী হচ্ছে৷ এই বিষয়ে অবশ্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ তাতে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top