News Flash

  • Home
  • Uncategorized
  • দশজন যাত্রীসহ সত্তর ফুট খাদে ভ্যান, বাস-কারে সংঘর্ষে গুরুতর চারজন
Image

দশজন যাত্রীসহ সত্তর ফুট খাদে ভ্যান, বাস-কারে সংঘর্ষে গুরুতর চারজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ মঙ্গলবার সকাল সাতটা নাগাদ সাব্রুম থানা অধীনে চাতকছড়ির চরণ দাস পাড়ায় এসবি সুকলের সামনে চাতকছড়ির সুরজিৎ ত্রিপুরার টিআর০৩- বি-০৭৯৮ মারুতি ভ্যান গাড়িটি চাতকছড়ির হইরাম পাড়া থেকে আসার পথে রাস্তাতে কুকুর থাকাতে গাড়ির মালিক গাড়ির ব্রেক ফেল করে ডাইভার সহ মোট ১০ জন যাত্রী প্রায় ৭০ ফুট নিচে লোঙ্গাতে পড়ে যায়৷ এলাকার লোকজনরা হঠাৎ চিৎকার শুনতে পেয়ে তাদেরকে উদ্ধার করে রুপাইছড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ কিছুক্ষণ পর বনকুল পুলিশ ফাঁড়ির ওসি ছুটে আসেন৷ রূপাইছড়ি হাসপাতালের কর্মরত চিকিৎসক সাথে সাথে চাতকছড়ি দয়াবতী ত্রিপুরা, সোনালক্ষ্মী ত্রিপুরা, এই দুজন মহিলাকে আগরতলা সদর হাসপাতালে রেফার করে দেন৷ আর আট জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এদিকে, খোয়াই-তেলিায়মুড়া সড়কের কল্যাণপুর থানা এলাকার দ্বারিকাপুর গাঁওসভার গিরিন্দ্রশীল এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি মারুতি অল্টোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় একজনকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ মঙ্গলবার দুপুরে কল্যাণপুর থানা এলাকার গিরিন্দ্রশীল গ্রামে টিআর০২-১২৪৭ নম্বরের মিনি বাস এবং টিআর০১ওয়াই-০৬২৪ নম্বরের মারুতি অল্টোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ গ্রামবাসীরা জানায় অল্টো গাড়িটির দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ মিনি বাস কল্যাণপুর থেকে খোয়াই যাচ্ছিল এবং খোয়াই থেকে কল্যাণপুর হাসপাতালের ওষুধ নিয়ে আসছিল মারুতি অল্টো গাড়ি৷ তেলিয়ামুড়া খোয়াই সড়কের উপর সংঘর্ষ বাঁধে দুটি গাড়ির মধ্যে৷ অল্টো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়৷ ক্ষতি হয় মিনি বাসেরও৷ আহত হয় অল্টো গাড়ির চালক সহ তিন যাত্রী৷ আহত যাত্রীরা হল জয়দ্বীপ রায়, মিঠন শুক্লদাস, সঞ্জয় সাহা, পিন্টু দেবনাথ৷ এর মধ্যে গুরুতর জখম অবস্থায় সঞ্জয় সাহাকে জিবিতে পাঠানো হয়৷ ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়ায়৷ ছুটে যায় পুলিশ এবং দমকল বাহিনী৷ উল্লেখ্য, দিনের পর দিন কল্যাণপুরে দুর্ঘটনা বাড়ছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top