News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক উন্নয়ন তহবিল থেকে উন্নয়নমূলক কাজের সুপারিশ করা সত্ত্বেও হচ্ছে না কাজ, অভিযোগ বাম বিধায়কের
Image

বিধায়ক উন্নয়ন তহবিল থেকে উন্নয়নমূলক কাজের সুপারিশ করা সত্ত্বেও হচ্ছে না কাজ, অভিযোগ বাম বিধায়কের

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: বামুটিয়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বাম বিধায়ক নয়ন সরকার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কাজ করার জন্য সুপারিশ করা সত্ত্বেও সেইসব উন্নয়নমূলক কাজ করানো হচ্ছে না বলে গুরুতর অভিযোগ মিলেছে। তাতে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন বিধায়ক।

উন্নয়ন তহবিল থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছে না। একের পর এক রিকমেন্ডেশন দিলেও কাজ হচ্ছে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ আনলেন তিন নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার। এ সমস্যার সমাধানের জন্য তিনি মুখ্য সচিব এবং জেলা শাসককে চিঠি দিয়েছিলেন বলে জানান।

২০২৩ সালে বামুটিয়া বিধানসভা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন নয়ন সরকার। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে এলাকাতে উন্নয়নমূলক কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করলেন বিধায়ক নয়ন সরকার।

তিনি বলেন বেশ কয়েকটি কাজ মিলে প্রায় ২৭ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য রিকমেন্ডেশন দেওয়া হয়েছে মোহনপুর মহকুমা শাসককে। কিন্তু আজ পর্যন্ত কাজ শুরু হবে দূরের কথা, ইস্টিমেট পর্যন্ত করা হয়নি বলে অভিযোগ করলেন বিধায়ক। এই সমস্যার সমাধানের জন্য মুখ্য সচিব এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে লিখে অভিযোগ করলেন বিধায়ক নয়ন সরকার। তিনি দাবি করেন এলাকার উন্নয়নের স্বার্থে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সঠিকভাবে কাজ বাস্তবায়নের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক সরকার।

Releated Posts

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top