কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.):জীবন্ত কিংবদন্তি প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের আজ জন্মদিন। মাইকেল জর্ডান একজন বিশ্ব বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়। বাস্কেটবলের মতো একটা কম জনপ্রিয় ইভেন্টে অংশ নিয়েও বিশ্ব ক্রীড়াঙ্গনে এই নামটা কেউ জানে না এমনটা বোধ হয় কেউ নেই।
বাস্কেটবলের মতো ইভেন্টে অংশ নিয়েও তিনি তার প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলিট। অনেকেই তাকে আদর্শ হিসাবে মেনে থাকেন।
দীর্ঘ ১৫ বছর তিনি এনবিএ-তে খেলেছেন ও ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ প্রতি ৩০.১২গড় স্কোর নিয়ে অবসর নিয়েছিলেন। তিনি শিকাগো বুলস দলের হয়ে ছয়বার এনবিএ শিরোপা জয় করেছিলেন। ছয়বারই তিনি ফাইনালে সবচেয়ে দামি খেলোয়াড় এমভিপি পুরস্কার লাভ করেন। আর দশবার সর্বোচ্চ স্কোরকারীর শিরোপা লাভ করেন এবং পাঁচবার এমভিপি লীগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।১৯৯১ সালে স্পোর্টস ইলাস্টারেটেড ম্যাগাজিন তাকে স্পোর্টসম্যান অফ দা ইয়ার খেতাবে ভূষিত করে।১৯৯৯ সালে ইএসপিএন তাকে বিংশ শতাব্দীর সেরা অ্যাথলিট হিসেবে ঘোষণা করে। আজও অনেকেই জর্ডানকে সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় মনে করেন।

