ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৪ চলছে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাব আয়োজিত ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হবে। গেমস এন্ড স্পোর্টসের চতুর্থ পর্যায়ে শনিবার ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পক্ষকাল আগে ব্যাডমিন্টন সিঙ্গেলস এবং রাজ্য স্তরীয় আন্ত: প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টের পর গত মঙ্গলবারে লুডো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ক্রিকেট টুর্নামেন্টের পর ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ডাবলস, চাইনিজ চেকার এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল সাড়ে ৯ টায় শহর সংলগ্ন ভোলাগিরি মাঠে সাংবাদিকদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী ৪৮ জন ক্রিকেটার সাংবাদিককে চারটি দলে ভাগ করে নকআউট প্রথায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া, মহিলা সাংবাদিক ক্রিকেটারদের মধ্যে একটি প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, স্পোর্টস কমিটির চেয়ারপার্সন অলক ঘোষ প্রমুখ উপস্থিত থাকবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককেই ঠিক ৯টার মধ্যে ভোলাগিরি মাঠে রিপোর্ট করতে স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে আহবান রেখেছেন।

প্রেসক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট আজ গেমস এন্ড স্পোর্টস ফেস্ট জমজমাট
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















