News Flash

  • Home
  • দেশ
  • ভারত বিদ্বেষের নয়, আমাদের দেশ প্রেম ও ভ্রাতৃত্বের : রাহুল গান্ধী
Image

ভারত বিদ্বেষের নয়, আমাদের দেশ প্রেম ও ভ্রাতৃত্বের : রাহুল গান্ধী

মোহানিয়া, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার বিহারের মোহানিয়ায় এক জনসভায় বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, “বিজেপির লোকজন যে ঘৃণা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়ব এবং জয়ী হব। এটা বিদ্বেষের দেশ নয়। এই দেশ প্রেম ও ভ্রাতৃত্বের। আপনাদের রক্তে, আপনাদের ডিএনএ-তে বিদ্বেষ নেই।”

রাহুল গান্ধী বলেছেন, দেশে বিদ্বেষের পরিবেশ তৈরি হওয়ার পেছনের কারণ কী? আমরা কৃষক, শ্রমিক, শিশু ও যুবকদের জিজ্ঞাসা করেছি। তারা সবাই বলেছেন, এর কারণ হচ্ছে ভয়। এই ভয়ের কারণ অন্যায়…প্রতিদিন এই দেশের প্রতিটি কোণায় অবিচার হচ্ছে। আর্থিক অনাচার, সামাজিক অবিচার, কৃষকদের প্রতি অবিচার, যুবকদের প্রতি অবিচার, মহিলাদের প্রতি অবিচার…এখন আরও একটি বিষয় বেরিয়ে এসেছে – যদি একজন সেনা জওয়ান প্রাণ হারায় তবে তাকে ”শহীদ” মর্যাদা দেওয়া হবে। কিন্তু যদি একজন অগ্নিবীর প্রাণ হারায়, তাকে ভারতের সেনাবাহিনী ও সরকার ”শহীদ” মর্যাদা দেবে না। তারা শহীদদের দুটি শ্রেণী তৈরি করেছে।

একইসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, তারা (কেন্দ্র) ভারতের প্রতিরক্ষা বাজেটে জওয়ানদের প্রশিক্ষণ ও নিরাপত্তার জন্য ব্যবহার করতে চায় না…আপনাদের সেনাবাহিনীতে বা রেলওয়েতে বা কোনো পাবলিক সেক্টর ইউনিটে নিয়োগ করা হবে না। কেন? সরকার চায় আপনারা চুক্তিভিত্তিক শ্রমিক হন। তারা ”অগ্নিবীর” নাম দিয়েছে, সে একজন চুক্তিভিত্তিক শ্রমিক। এটাই সত্য। তারা তাকে বরখাস্ত করতে পারে, যখন খুশি তাকে বের করে দিতে পারে, তাকে জিজ্ঞাসা না করে, পেনশন বা কোনও সাহায্য ছাড়াই।

Releated Posts

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top