News Flash

Image

ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ফেরার মাদক পাচারে সাজাপ্রাপ্ত বন্দি

ধুবড়ি (অসম), ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছে মাদক পাচারে জড়িত অভিযোগে সাজাপ্রাপ্ত কুখ্যাত এক বন্দি। পলাতক কয়েদির নাম গুলজার উদ্দিন আহমেদ ওরফে রাজু। দশ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রাজুকে অসুস্থতার জন্য গত ৬ ফেব্রুয়ারি ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছিল।

গত ৩ জানুয়ারি ধুবড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ বুরহানুর রহমানের আদালত দুই ভাই গুলজার উদ্দিন আহমেদ ওরফে রাজু এবং গফুর উদ্দিন আহমেদ ওরফে রাকেশকে দোষী সাব্যস্ত করে উভয়কে এক লক্ষ টাকা জরিমানা সহ দশ বছরের কঠোর সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছিলেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ বুরহানুর রহমান। সাজাপ্রাপ্তরা ধুবড়ির আইজি রোডে অবস্থিত ১৩ নম্বরা ওয়ার্ডের বাসিন্দা।

ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গুলজার উদ্দিন আহমেদের পলায়নের ব্যাপারে জেলা জেল সুপার প্রশান্ত রাজবংশী নিশ্চিত করেছেন।

এদিকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীনেশ চৌধুরী জানান, ২০২২ সালের ১২ জুলাই প্ৰচুর পরিমাণের নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডাইল সহ গুলজার উদ্দিন আহমেদ এবং গফুর উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছিলেন পুলিশ সাব-ইন্সপেক্টর চন্দন রাউত। পরের দিন ১৩ জুলাই ২৬২/২০২২ নম্বরে তাদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন, ১৯৮৫-এর ধারা ২২ (সি) অনুযায়ী ধুবড়ি সদর থানায় মামলা রুজু করা হয়েছিল।

পরবর্তীতে তদন্তক্রমে মামলার তদন্তকারী পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর (পি) বাহারুল ইসলাম উভয় আসামির বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজের চার্জশিট দাখিল করেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top