News Flash

  • Home
  • দেশ
  • ২১শে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন স্বর্ণমন্দির দর্শনে
Image

২১শে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন স্বর্ণমন্দির দর্শনে

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি, (হি.স.): পঞ্জাব যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনটাই খবর। স্বর্ণমন্দির দর্শনে যাচ্ছেন মমতা। এছাড়া সেখানকার শাসক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।

লোকসভা ভোটের আগে মমতার এই পাঞ্জাব সফর রাজনৈতিক বিশ্লেষকদের কৌতূহল বাড়িয়েছে। ভোটের আগে জোটের জট কি তবে কাটতে চলেছে? হয়েছে জল্পনা।

মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করেছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না। তাঁর প্রস্তাব হাত শিবিরের পছন্দ হয়নি, তাঁরা তা প্রত্যাখ্যান করেছে। যদিও কংগ্রেস এখনও দাবি করে চলেছে, জোট আলোচনা চলছে। কিন্তু চিন্তার ভাঁজ তাঁদের কপালেও বাড়ছে কারণ একে একে শরিকদলগুলি একা লড়ার সিদ্ধান্ত নিচ্ছে। যেমন পাঞ্জাবে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, লোকসভা ভোটে তাঁরা একাই লড়বেন।

পাশাপাশি এও জানান হয়েছে, কংগ্রেসের সঙ্গে ভোট আলোচনার কোনও অগ্রগতি হয়নি। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাব সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top